ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ছাত্রলীগ-যুবলীগকে দায়ী করলো বিএনপি

ঈশ্বরগঞ্জে পলাতক ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের অপতৎপরতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সংশ্লিষ্ট সংগঠনের অতি উৎসাহী কথিত নেতাকর্মীরা পরিকল্পিতভাবে চুরি, ছিনতাই, ডাকাতি সংগঠিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাবেক এমপির কারখানায় লুটপাটের ঘটনাও পরিকল্পিত। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই পরিকল্পিত নাটক সাজানো হচ্ছে।গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে গুপ্তভাবে বিভিন্ন স্থানে সাধারণ মানুষদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। বর্তমান জাতীয় সংসদ সদস্য এবং বিএনপি ও সহযোগী সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটনা করে বেড়াচ্ছে নিষিদ্ধ সংগঠনটি। বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয়।৫ আগস্ট কিছু বিক্ষুব্ধ জনতার বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঈশ্বরগঞ্জে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি। ৫ আগস্টের অভ্যুত্থান চলাকালীন সময়ে ঈশ্বরগঞ্জ বিএনপির কোনো নেতৃবৃন্দ অপ্রীতিকর ঘটনায় জড়িত ছিলেন না। বরং তারা সংখ্যালঘু পরিবারসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা প্রদানে সচেষ্ট ছিলেন। বিগত সরকার আমলে মিথ্যা মামলা-হামলার কারণে আমরা বাড়ি ঘরে থাকতে পারিনি।বর্তমানে বিএনপি ক্ষমতায় থাক

ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ছাত্রলীগ-যুবলীগকে দায়ী করলো বিএনপি

ঈশ্বরগঞ্জে পলাতক ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের অপতৎপরতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সংশ্লিষ্ট সংগঠনের অতি উৎসাহী কথিত নেতাকর্মীরা পরিকল্পিতভাবে চুরি, ছিনতাই, ডাকাতি সংগঠিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাবেক এমপির কারখানায় লুটপাটের ঘটনাও পরিকল্পিত। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই পরিকল্পিত নাটক সাজানো হচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে গুপ্তভাবে বিভিন্ন স্থানে সাধারণ মানুষদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। বর্তমান জাতীয় সংসদ সদস্য এবং বিএনপি ও সহযোগী সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটনা করে বেড়াচ্ছে নিষিদ্ধ সংগঠনটি। বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয়।

৫ আগস্ট কিছু বিক্ষুব্ধ জনতার বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঈশ্বরগঞ্জে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি। ৫ আগস্টের অভ্যুত্থান চলাকালীন সময়ে ঈশ্বরগঞ্জ বিএনপির কোনো নেতৃবৃন্দ অপ্রীতিকর ঘটনায় জড়িত ছিলেন না। বরং তারা সংখ্যালঘু পরিবারসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা প্রদানে সচেষ্ট ছিলেন। বিগত সরকার আমলে মিথ্যা মামলা-হামলার কারণে আমরা বাড়ি ঘরে থাকতে পারিনি।

বর্তমানে বিএনপি ক্ষমতায় থাকার পরও ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বিএনপি প্রতিশোধ পরায়ণ হলে নিষিদ্ধ সংগঠনের নেতারা ঈশ্বরগঞ্জে ঘুরে বেড়াতে পারত না। বিগত সময়ে যারা ক্ষমতার প্রভাব দেখিয়েছেন তারাই এখন আত্মগোপনে রয়েছেন; এটা তাদেরই কর্মফল।

শনিবার রাতে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব হল রুমে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশিদ ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি এসব কথা বলেন।

গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার রহমতগঞ্জ নামকস্থানে সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন ‘স্পার্ক ভিশন লিমিটেড’ ফ্যাক্টরি ও গোডাউনে যে লুটপাটের অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ পরিকল্পিত। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানো হচ্ছে। এ ঘটনার সঙ্গে আমাদের দলীয় নেতাকর্মীদের কোনো যোগসাজশ নেই।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, যুগ্ম আহ্বায়ক ও ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একেএম হারুন অর-রশীদ, যুগ্ম আহ্বায়ক শরীফ জায়েদী, যুগ্ম আহ্বায়ক শাহজাহান জয়পুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাঈদুল হক, সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, সালাউদ্দিন খুররম, নুরুন্নবী, সুজন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রেদোয়ান আহমদ রিজনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow