ঈশ্বরদীতে বৃষ্টিতে ৪০ টাকার কাঁচামরিচ ১২০ টাকা

পাবনার ঈশ্বরদীতে কয়েক দিনের টানা বর্ষণে কাঁচামরিচের দাম তিনগুণ বেড়েছে। এক সপ্তাহ আগে যে কাঁচামরিচ ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, এখন তা ১০০-১২০ টাকা কেজি। হঠাৎ কাঁচামরিচের উচ্চ মূল্যে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। সোমবার (১৩ জুলাই) সকালে ঈশ্বরদী বাজারে গিয়ে জানা যায়, কাঁচামরিচ ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে কাঁচামরিচ ১০০ টাকা দরে বিক্রি হলেও খুচরা বাজারে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার পাড়া মহল্লায় ভ্রাম্যমাণ সবজি বিক্রেতারা প্রতি কেজি মরিচ বিক্রি করছেন ১৪০ টাকা কেজি দরে। দাম হঠাৎ দাম বৃদ্ধির ব্যাপারে বিক্রেতাদের একই কথা- আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে। কাঁচামরিচের পাশাপাশি প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। ৫০ টাকার বেগুন ৬০ টাকা, ৪০ টাকার কচু ৫০, ২০ টাকার পটোল ২৫ টাকা, ২০ টাকার ঝিঙা ৩০ টাকা, ৩০ টাকার করলা ৪০ টাকা, ২৫ টাকার ঢ্যাঁড়শ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সপ্তাহ জুড়ে স্বাভাবিক রয়েছে আলু ও পেঁয়াজের দাম। ঈশ্বরদী বাজারের কাঁচামরিচের পাইকারি ব্যবসায়ী আওলাদ হোসেন বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের দক্ষিণবঙ্গ বন্যার পানিতে তলিয়ে গেছে

ঈশ্বরদীতে বৃষ্টিতে ৪০ টাকার কাঁচামরিচ ১২০ টাকা

পাবনার ঈশ্বরদীতে কয়েক দিনের টানা বর্ষণে কাঁচামরিচের দাম তিনগুণ বেড়েছে। এক সপ্তাহ আগে যে কাঁচামরিচ ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, এখন তা ১০০-১২০ টাকা কেজি। হঠাৎ কাঁচামরিচের উচ্চ মূল্যে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

সোমবার (১৩ জুলাই) সকালে ঈশ্বরদী বাজারে গিয়ে জানা যায়, কাঁচামরিচ ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে কাঁচামরিচ ১০০ টাকা দরে বিক্রি হলেও খুচরা বাজারে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার পাড়া মহল্লায় ভ্রাম্যমাণ সবজি বিক্রেতারা প্রতি কেজি মরিচ বিক্রি করছেন ১৪০ টাকা কেজি দরে। দাম হঠাৎ দাম বৃদ্ধির ব্যাপারে বিক্রেতাদের একই কথা- আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে।

কাঁচামরিচের পাশাপাশি প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। ৫০ টাকার বেগুন ৬০ টাকা, ৪০ টাকার কচু ৫০, ২০ টাকার পটোল ২৫ টাকা, ২০ টাকার ঝিঙা ৩০ টাকা, ৩০ টাকার করলা ৪০ টাকা, ২৫ টাকার ঢ্যাঁড়শ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সপ্তাহ জুড়ে স্বাভাবিক রয়েছে আলু ও পেঁয়াজের দাম।

ঈশ্বরদী বাজারের কাঁচামরিচের পাইকারি ব্যবসায়ী আওলাদ হোসেন বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের দক্ষিণবঙ্গ বন্যার পানিতে তলিয়ে গেছে। সেজন্য উত্তরাঞ্চলের উৎপাদিত কাঁচামরিচ ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বেশি সরবরাহ হচ্ছে। ফলে কাঁচামরিচের চাহিদা বেড়েছে। চাহিদা বাড়লে দামও বেড়ে যায়। তাই এক সপ্তাহ আগে যে কাঁচামরিচ আমরা ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এখন তা বিক্রি করতে হচ্ছে ১০০-১১০ টাকা কেজি দরে।

ঈশ্বরদীতে বৃষ্টিতে ৪০ টাকার কাঁচামরিচ ১২০ টাকা

ঈশ্বরদী পৌর দৈনিক সবজি বাজারের কাঁচামাল বিক্রেতা মিনারুল ইসলাম বলেন, কাঁচামরিচের দাম এক সপ্তাহ ধরে শুধু বাড়ছেই। ৪০ টাকার কাঁচামরিচ এখন দাম বেড়ে পাইকারি ১০০-১১০ টাকা কেজি হয়েছে। খুচরা বাইরে দাম আরও বেশি। আড়ত থেকে বেশি দামে কেনার কারণে খুচরা বিক্রেতারাও বেশি দামে বিক্রি করছেন।

ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন, কাঁচামরিচ ১২০ টাকা কেজি বিক্রি করেছি। আজ বিক্রি করছি ১৪০ টাকা কেজি দরে। গতকাল প্রতি কেজি কাঁচামরিচ পাইকারি ১০০ টাকায় কিনলেও আজ কিনেছি ১১০ টাকায়। বেশি দামে কেনার কারণে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

ঈশ্বরদী দৈনিক সবজি বাজারে কাঁচামরিচ কিনতে আসা রিকশাচালক আলী হোসেন বলেন, বৃষ্টির কারণে সব সবজির দাম বেড়েছে। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। এক পোয়া কাঁচামরিচ ৩০ টাকা দিয়ে কিনলাম। এমনিতেই কয়েকদিনের বৃষ্টির কারণে রিকশা চালাতে পারছি না। সড়কে ভাড়াও নেই। এরমধ্যে জিনিসপত্রের দাম বাড়ায় আমাদের চলাচলে খুব কষ্ট হয়ে যাচ্ছে

ঈশ্বরদী উপজেল কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন জাগো নিউজকে বলেন, গত কয়েক দিনের প্রবল বর্ষণের কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সবজির আবাদে ব্যাপক ক্ষতি হয়েছে। কাঁচামরিচসহ সকল সবজির দাম কিছুটা বেড়েছে।

শেখ মহসীন/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow