স্বাস্থ্যসেবায় ছাড় পাবেন আবাসন ব্যবসায়ীরা, ইবনে সিনার সঙ্গে চুক্তি
আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর আওতায় রিহ্যাবের সদস্য ও তাদের আইনগত নির্ভরশীলরা দেশের সব ইবনে সিনা হাসপাতাল, ডায়াগনস্টিক ও সংশ্লিষ্ট ইউনিটে বিভিন্ন স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর রিহ্যাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফয়েজ উল্যাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী রিহ্যাবের সদস্য, সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের আইনগত নির্ভরশীলরা প্যাথলজিক্যাল পরীক্ষা, পিসিআর পরীক্ষা, বিভিন্ন বিশেষায়িত ল্যাব টেস্ট এবং অধিকাংশ রেডিওলজি ও ইমেজিং সেবায় ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। এছাড়া বিশেষ মূল্যে কমপ্রিহেনসিভ হেলথ চেকআপ ও কার্ডিয়াক হেলথ চেকআপ প্যাকেজ গ
আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর আওতায় রিহ্যাবের সদস্য ও তাদের আইনগত নির্ভরশীলরা দেশের সব ইবনে সিনা হাসপাতাল, ডায়াগনস্টিক ও সংশ্লিষ্ট ইউনিটে বিভিন্ন স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর রিহ্যাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফয়েজ উল্যাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী রিহ্যাবের সদস্য, সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের আইনগত নির্ভরশীলরা প্যাথলজিক্যাল পরীক্ষা, পিসিআর পরীক্ষা, বিভিন্ন বিশেষায়িত ল্যাব টেস্ট এবং অধিকাংশ রেডিওলজি ও ইমেজিং সেবায় ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। এছাড়া বিশেষ মূল্যে কমপ্রিহেনসিভ হেলথ চেকআপ ও কার্ডিয়াক হেলথ চেকআপ প্যাকেজ গ্রহণের সুবিধাও থাকবে।
অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, একটি সুস্থ কর্মশক্তি একটি শক্তিশালী অর্থনীতির অন্যতম ভিত্তি। আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই কোটি মানুষ সম্পৃক্ত। তাদের জন্য উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে কর্মদক্ষতা বাড়বে, একইসঙ্গে সামাজিক নিরাপত্তাও জোরদার হবে। এই সমঝোতা সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফয়েজ উল্যাহ বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই ইবনে সিনা ট্রাস্টের লক্ষ্য। রিহ্যাবের সঙ্গে এই সমঝোতার মাধ্যমে আবাসন খাতের বৃহৎ জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সুস্থ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দুই বছর মেয়াদি এই সমঝোতা স্মারক পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে।
অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, ইবনে সিনা ট্রাস্টের এডিশনাল ডিরেক্টর (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) গোলাম মর্তুজা মাসুদ, ডিজিএম (অ্যাডমিন) মুহাম্মদ জাহিদুর রহমান, এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী, রিজিওনাল ইনচার্জ (করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট) মোহাম্মদ মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিহ্যাব ও ইবনে সিনা ট্রাস্ট জানিয়েছে, এই অংশীদারিত্বের মাধ্যমে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের জন্য মানসম্মত চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে। পাশাপাশি করপোরেট কল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা করছে দুই প্রতিষ্ঠান।
ইএআর/কেএএ/
What's Your Reaction?