উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ৩০ বসতঘর

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে অন্তত ৩০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৫ ব্লকে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা। তিনি জানান, ভোরে ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উখিয়ার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ৩০ বসতঘর

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে অন্তত ৩০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৫ ব্লকে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা।

তিনি জানান, ভোরে ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

উখিয়ার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow