উত্তর ইসরায়েলের নয়তলা ভবনে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র

উত্তর ইসরায়েলের একটি নয়তলা ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে একজন ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। চ্যানেল-১২ জানিয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের টুকরো লেগে ওই ব্যক্তি সামান্য আহত হন। এ ঘটনায় ভবনের একটি অ্যাপার্টমেন্টে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা এমডিএ এক বিবৃতিতে জানায়, তারা উত্তর ইসরায়েলে প্রায় ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে। ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে শুরু করেছে তেহরান। এমন পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে। এদিকে বাহরাইন থেকে বিস্ফোরণের তথ্য আসে প্রথমে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানায়। কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা আরবি বিভাগের সাংবাদিকরা। প্রতিবেদনে বলা হয়, সেখানে সাইরেনও চালু করা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছ

উত্তর ইসরায়েলের নয়তলা ভবনে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র

উত্তর ইসরায়েলের একটি নয়তলা ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে একজন ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

চ্যানেল-১২ জানিয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের টুকরো লেগে ওই ব্যক্তি সামান্য আহত হন। এ ঘটনায় ভবনের একটি অ্যাপার্টমেন্টে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা এমডিএ এক বিবৃতিতে জানায়, তারা উত্তর ইসরায়েলে প্রায় ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে।

ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে শুরু করেছে তেহরান। এমন পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে।

এদিকে বাহরাইন থেকে বিস্ফোরণের তথ্য আসে প্রথমে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানায়।

কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা আরবি বিভাগের সাংবাদিকরা। প্রতিবেদনে বলা হয়, সেখানে সাইরেনও চালু করা হয়েছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে রয়টার্স।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow