উত্তরখানে আগুনে দগ্ধ আলী হোসেন মারা গেছেন

রাজধানীর উত্তরখানের একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ আলী হোসেন (৫৫) মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। রোববার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আলী হোসেনের শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল। আরও পড়ুনউত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩, দুজন আশঙ্কাজনক এর আগে শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন দগ্ধ হন। দগ্ধ অন্য দুজন হলেন- হাসনা হেনা (৪০) ও আঁখি (৩০)। হাসনা হেনার শরীরে ৬০ শতাংশ ও আখির শরীরে ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কাজী আল-আমিন/বিএ/জেআইএম

উত্তরখানে আগুনে দগ্ধ আলী হোসেন মারা গেছেন

রাজধানীর উত্তরখানের একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ আলী হোসেন (৫৫) মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আলী হোসেনের শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল।

আরও পড়ুন
উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩, দুজন আশঙ্কাজনক

এর আগে শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন দগ্ধ হন।

দগ্ধ অন্য দুজন হলেন- হাসনা হেনা (৪০) ও আঁখি (৩০)। হাসনা হেনার শরীরে ৬০ শতাংশ ও আখির শরীরে ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

কাজী আল-আমিন/বিএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow