উত্তরায় বাস-অটোরিকশার মাঝে চাপা পড়ে প্রাণ গেলো পানি বিক্রেতার

রাজধানীর উত্তরায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মাঝখানে চাপা পড়ে মো. আনোয়ার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বেলা ১টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার পেশায় পানি বিক্রেতা ছিলেন। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বিকেল ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ারের ছেলে জিহাদ জানান, আনোয়ার আব্দুল্লাহপুর মাছের আড়তে পানি সরবরাহ করতেন। শনিবার বেলা ১১টার দিকে পানি নিয়ে আব্দুল্লাহপুর মাছের আড়তে যাওয়ার সময় একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জিহাদ আরও জানান, আনোয়ার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার আজিম উদ্দিনের ছেলে। বর্তমানে উত্তরার আব্দুল্লাহপুর এলাকার থাকতেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর ব

উত্তরায় বাস-অটোরিকশার মাঝে চাপা পড়ে প্রাণ গেলো পানি বিক্রেতার

রাজধানীর উত্তরায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মাঝখানে চাপা পড়ে মো. আনোয়ার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বেলা ১টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার পেশায় পানি বিক্রেতা ছিলেন।

গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বিকেল ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ারের ছেলে জিহাদ জানান, আনোয়ার আব্দুল্লাহপুর মাছের আড়তে পানি সরবরাহ করতেন। শনিবার বেলা ১১টার দিকে পানি নিয়ে আব্দুল্লাহপুর মাছের আড়তে যাওয়ার সময় একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জিহাদ আরও জানান, আনোয়ার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার আজিম উদ্দিনের ছেলে। বর্তমানে উত্তরার আব্দুল্লাহপুর এলাকার থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow