উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন,উন্নয়ন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের জন্য নয়, এটি এলাকার প্রতিটি মানুষের অধিকার। একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য সোনারগাঁ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে আগাতে চাই। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ক্লিনিক থেকে হামছাদী উত্তরপাড়া বায়তুন নুর জামে মসজিদ পর্যন্ত আরসিসি ঢালাই সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সড়কটির নির্মাণকাজের সূচনা করা হয়। আজহারুল ইসলাম মান্নান বলেন, নির্বাচনের আগে সোনারগাঁয়ের মানুষের কাছে যে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। কাঁচা রাস্তা, জলাবদ্ধতা কিংবা দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে এলাকার কেউ যেন আর কষ্ট না পান, সেই লক্ষ্যেই কাজ চলছে। সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে প্রয়োজনভিত্তিক এই উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন,দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন এই আরসিসি ঢ
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন,উন্নয়ন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের জন্য নয়, এটি এলাকার প্রতিটি মানুষের অধিকার। একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য সোনারগাঁ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে আগাতে চাই।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ক্লিনিক থেকে হামছাদী উত্তরপাড়া বায়তুন নুর জামে মসজিদ পর্যন্ত আরসিসি ঢালাই সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সড়কটির নির্মাণকাজের সূচনা করা হয়।
আজহারুল ইসলাম মান্নান বলেন, নির্বাচনের আগে সোনারগাঁয়ের মানুষের কাছে যে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। কাঁচা রাস্তা, জলাবদ্ধতা কিংবা দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে এলাকার কেউ যেন আর কষ্ট না পান, সেই লক্ষ্যেই কাজ চলছে। সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে প্রয়োজনভিত্তিক এই উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন এই আরসিসি ঢালাই সড়ক নির্মাণের ফলে এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম হক রুমি ও আতাউর রহমান, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সংসদ সদস্যের ছেলে খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, যুবদল নেতা মাহফুজ খান।
What's Your Reaction?