উন্নয়ন, ধর্মীয় শ্রদ্ধা ও সাংগঠনিক সূচিতে ব্যস্ত দিন কাটবে প্রধানমন্ত্রীর

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাত পোহালেই সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শনিবার (২ মে) একদিনের এই সফরে ধর্মীয় শ্রদ্ধা নিবেদন, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, নদী পুনঃখনন উদ্বোধন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং দলীয় সভায় যোগদানসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি।  সফরসূচি অনুযায়ী দিনব্যাপী ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী। গণমাধ্যমের কাছে পৌঁছান এই সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তার সিলেট সফর শুরু করবেন। ধর্মীয় এ কর্মসূচির মধ্য দিয়ে তিনি সফরের আনুষ্ঠানিক সূচনা করবেন। এদিন বেলা ১১টায় তিনি সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর জলাবদ্ধতা নিরসনে গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই সঙ্গে সেখানে আয়োজিত সুধী সমাবেশেও বক্তব্য রাখবেন তিনি। এরপর বেলা ১২টায় সিলেট জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পটি স্থানীয় নদী ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়

উন্নয়ন, ধর্মীয় শ্রদ্ধা ও সাংগঠনিক সূচিতে ব্যস্ত দিন কাটবে প্রধানমন্ত্রীর

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাত পোহালেই সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শনিবার (২ মে) একদিনের এই সফরে ধর্মীয় শ্রদ্ধা নিবেদন, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, নদী পুনঃখনন উদ্বোধন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং দলীয় সভায় যোগদানসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। 

সফরসূচি অনুযায়ী দিনব্যাপী ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী।

গণমাধ্যমের কাছে পৌঁছান এই সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তার সিলেট সফর শুরু করবেন। ধর্মীয় এ কর্মসূচির মধ্য দিয়ে তিনি সফরের আনুষ্ঠানিক সূচনা করবেন।

এদিন বেলা ১১টায় তিনি সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর জলাবদ্ধতা নিরসনে গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই সঙ্গে সেখানে আয়োজিত সুধী সমাবেশেও বক্তব্য রাখবেন তিনি।

এরপর বেলা ১২টায় সিলেট জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পটি স্থানীয় নদী ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পরে বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত “নতুন ক্রীড়া স্পোর্টস-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এতে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি, সিলেটে আয়োজিত দলীয় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

সিলেট সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow