উৎসবমুখর পরিবেশে কুমিল্লায় ইল্লিয়ীন ফ্ল্যাগশিপ স্টোরের গ্র্যান্ড ওপেনিং চলছে

কুমিল্লায় লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের ‘গ্র্যান্ড ওপেনিং’ আয়োজন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ আয়োজন চলবে আগামী ২ মার্চ পর্যন্ত। আয়োজনটি ঘিরে নগরীতে ফ্যাশনসচেতন ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। স্টোরটিতে আধুনিক নকশা ও পরিমিত আভিজাত্যের সমন্বয় রাখা হয়েছে। আয়োজনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখদের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ কালেকশন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, কুমিল্লার ক্রেতাদের রুচি ও প্রত্যাশাকে বিবেচনায় রেখে স্টোরটির পরিকল্পনা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ক্রেতাদের জন্য একটি মানসম্মত ও সুশৃঙ্খল কেনাকাটার পরিবেশ নিশ্চিত করাই ছিল প্রতিষ্ঠানের লক্ষ্য। উদ্বোধনের পর থেকে ক্রেতাদের অংশগ্রহণ সেই প্রচেষ্টার ইতিবাচক প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন। আয়োজন উপলক্ষে স্টোরে বিশেষ ‘ইন-স্টোর’ কা

উৎসবমুখর পরিবেশে কুমিল্লায় ইল্লিয়ীন ফ্ল্যাগশিপ স্টোরের গ্র্যান্ড ওপেনিং চলছে

কুমিল্লায় লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের ‘গ্র্যান্ড ওপেনিং’ আয়োজন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ আয়োজন চলবে আগামী ২ মার্চ পর্যন্ত। আয়োজনটি ঘিরে নগরীতে ফ্যাশনসচেতন ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

স্টোরটিতে আধুনিক নকশা ও পরিমিত আভিজাত্যের সমন্বয় রাখা হয়েছে। আয়োজনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখদের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ কালেকশন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, কুমিল্লার ক্রেতাদের রুচি ও প্রত্যাশাকে বিবেচনায় রেখে স্টোরটির পরিকল্পনা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ক্রেতাদের জন্য একটি মানসম্মত ও সুশৃঙ্খল কেনাকাটার পরিবেশ নিশ্চিত করাই ছিল প্রতিষ্ঠানের লক্ষ্য। উদ্বোধনের পর থেকে ক্রেতাদের অংশগ্রহণ সেই প্রচেষ্টার ইতিবাচক প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।

আয়োজন উপলক্ষে স্টোরে বিশেষ ‘ইন-স্টোর’ কার্যক্রম রাখা হয়েছে। আগামী ২ মার্চ পর্যন্ত প্রতিদিন নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহীরা স্টোরটি পরিদর্শন করতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow