এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে ইরানে, সময় জানালেন মার্কিন মন্ত্রী

ইরানে এ পর্যন্ত সবচেয়ে বড় বোমাবর্ষণ চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে এটি বাস্তবায়িত হওয়ার কথা, জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে। বেসেন্ট জানান, “আজ রাতেই ইরানের ওপর আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে।” তিনি আরও বলেন, এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানাগুলোতে সর্বাধিক ক্ষয়ক্ষতি হবে। যুক্তরাষ্ট্র এগুলোকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করতে চায়। বেসেন্ট দাবি করেন, ইরান বিশ্বব্যাপী অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এবং হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে, ইরানও একের পর এক হামলায় সফলতা দেখাচ্ছে। জানা গেছে, ইরান যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক রাডারের ওপর হামলা চালিয়েছে এবং তাদের দাবি, এই হামলায় রাডারটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। রাডারটি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর মূল্য প্রায় ৩০০ মিলিয়ন ডলার। একজন মার্কিন কর্মকর্তা জানান, জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা এই রাডার ধ্বংস হয়েছে। যুদ্ধের

এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে ইরানে, সময় জানালেন মার্কিন মন্ত্রী

ইরানে এ পর্যন্ত সবচেয়ে বড় বোমাবর্ষণ চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে এটি বাস্তবায়িত হওয়ার কথা, জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে।

বেসেন্ট জানান, “আজ রাতেই ইরানের ওপর আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে।” তিনি আরও বলেন, এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানাগুলোতে সর্বাধিক ক্ষয়ক্ষতি হবে। যুক্তরাষ্ট্র এগুলোকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করতে চায়। বেসেন্ট দাবি করেন, ইরান বিশ্বব্যাপী অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এবং হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

অন্যদিকে, ইরানও একের পর এক হামলায় সফলতা দেখাচ্ছে। জানা গেছে, ইরান যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক রাডারের ওপর হামলা চালিয়েছে এবং তাদের দাবি, এই হামলায় রাডারটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

রাডারটি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর মূল্য প্রায় ৩০০ মিলিয়ন ডলার।

একজন মার্কিন কর্মকর্তা জানান, জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা এই রাডার ধ্বংস হয়েছে। যুদ্ধের শুরুর দিনগুলোতেই হামলাটি হয়।

সূত্রঃ ফক্স নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow