এআই খাতে আরও জোর দিচ্ছে মেটা, পুনর্বিন্যাস হচ্ছে ৭ হাজার কর্মী
এআইভিত্তিক নতুন টুল ও অ্যাপ উন্নয়নে বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি প্রায় ৭ হাজার কর্মীকে নতুন এআই-কেন্দ্রিক বিভাগে পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে চলতি সপ্তাহেই আরও ৮ হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এনগ্যাজেট এর প্রতিবেদন থেকে জানা যায়, বার্তা সংস্থা রয়টার্স ও দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মেটার মানবসম্পদ বিভাগের প্রধান জেনেল গেইল কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় এ তথ্য জানিয়েছেন। সেখানে বলা হয়, নতুন চারটি এআই-কেন্দ্রিক সংগঠনে কর্মীদের স্থানান্তর করা হবে, যা কোম্পানিকে আরও উৎপাদনশীল ও কার্যকর করে তুলবে। প্রতিবেদন অনুযায়ী, নতুন বিভাগগুলো ‘এআই নেটিভ ডিজাইন স্ট্রাকচার’ অনুসরণ করবে, যেখানে ব্যবস্থাপনার স্তর কমিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কাজের গতি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্মীদের ২০ মে বাসা থেকে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে। একই দিনে অনেক কর্মীকে নতুন দায়িত্ব বা চাকরি হারানোর বিষয়ে ই-মেইল পাঠানো হবে। এর আগে গত এপ্রিলের শেষদিকে মেটা ঘোষণা দিয়েছিল, তারা ৮ হাজার কর্
এআইভিত্তিক নতুন টুল ও অ্যাপ উন্নয়নে বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি প্রায় ৭ হাজার কর্মীকে নতুন এআই-কেন্দ্রিক বিভাগে পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে চলতি সপ্তাহেই আরও ৮ হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এনগ্যাজেট এর প্রতিবেদন থেকে জানা যায়, বার্তা সংস্থা রয়টার্স ও দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মেটার মানবসম্পদ বিভাগের প্রধান জেনেল গেইল কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় এ তথ্য জানিয়েছেন। সেখানে বলা হয়, নতুন চারটি এআই-কেন্দ্রিক সংগঠনে কর্মীদের স্থানান্তর করা হবে, যা কোম্পানিকে আরও উৎপাদনশীল ও কার্যকর করে তুলবে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন বিভাগগুলো ‘এআই নেটিভ ডিজাইন স্ট্রাকচার’ অনুসরণ করবে, যেখানে ব্যবস্থাপনার স্তর কমিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কাজের গতি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্মীদের ২০ মে বাসা থেকে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে। একই দিনে অনেক কর্মীকে নতুন দায়িত্ব বা চাকরি হারানোর বিষয়ে ই-মেইল পাঠানো হবে।
এর আগে গত এপ্রিলের শেষদিকে মেটা ঘোষণা দিয়েছিল, তারা ৮ হাজার কর্মী ছাঁটাই এবং আরও ৬ হাজার খালি পদ বাতিল করবে। কোম্পানির ভাষ্য, ব্যয় কমিয়ে এআই খাতে বড় বিনিয়োগের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, মেটাভার্স প্রকল্পে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর এখন এআই প্রযুক্তিতেই সবচেয়ে বড় বাজি ধরছে মেটা। প্রতিষ্ঠানটি এরই মধ্যে ‘সুপারইন্টেলিজেন্স’ নামে বিশেষজ্ঞ এআই টিম গঠন করেছে। এছাড়া নতুন ডেটা সেন্টার নির্মাণ, এআই এজেন্ট তৈরি এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এআই চ্যাটবট যুক্ত করার কাজও চলছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্জ জাকারবার্গ বিনিয়োগকারীদের জানিয়েছেন, চলতি বছরে মেটা ১১৫ থেকে ১৩৫ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে পারে, যার বড় অংশই যাবে এআই উন্নয়নে।
২০২৫ সালের শেষ দিকে মেটার কর্মীসংখ্যা ছিল প্রায় ৭৮ হাজার। নতুন ছাঁটাই কার্যক্রম বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির প্রায় ১০ শতাংশ কর্মী চাকরি হারাবেন। তবে ছাঁটাই হওয়া কর্মীদের ১৬ সপ্তাহের বেতনসহ অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানা গেছে।
সূত্র: এনগ্যাজেট
শাহজালাল/কেএসকে
What's Your Reaction?