এআইইউবি আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উদ্যোগে সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ফিল্ডে এআইইউবি আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এআইইউবি’র উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এআইইউবি’র প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ খান; স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের উপ-পরিচালক ড. জিয়ারত এইচ খান; প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন; এবং অফিস অব স্পোর্টসের সমন্বয়কারী মো. জয়নাল আবেদীন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা এবং অংশগ্রহণকারী কলেজসমূহের প্রতিনিধিরা। এআইইউবি অফিস অব স্পোর্টস এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ঢাকা বিভাগের ৪১টি কলেজ অংশ নিচ্ছে। আগামী ২৩ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উদ্যোগে সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ফিল্ডে এআইইউবি আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এআইইউবি’র উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এআইইউবি’র প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ খান; স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের উপ-পরিচালক ড. জিয়ারত এইচ খান; প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন; এবং অফিস অব স্পোর্টসের সমন্বয়কারী মো. জয়নাল আবেদীন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা এবং অংশগ্রহণকারী কলেজসমূহের প্রতিনিধিরা।
এআইইউবি অফিস অব স্পোর্টস এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ঢাকা বিভাগের ৪১টি কলেজ অংশ নিচ্ছে। আগামী ২৩ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?