এআইইউবিতে ‘এআই ফিল্ম মেকিং’ বিষয়ে মাস্টার ক্লাস অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ডিপার্টমেন্ট অব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের অ্যানিমেশন ট্র্যাকের উদ্যোগে ‘মাস্টার ক্লাস অন এআই ফিল্ম মেকিং’ শীর্ষক সময়োপযোগী ও ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) এআইইউবির অ্যানিমেশনভিত্তিক হাতে-কলমে শিক্ষার বিশেষায়িত ল্যাবে আয়োজিত এ মাস্টার অনুষ্ঠিত হয়।
এতে চলচ্চিত্র নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান।
এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজনের সমন্বয় করেন জেএমসি বিভাগের অ্যানিমেশন ট্র্যাকের প্রভাষক মিস রানি এলেন ভি. রামোস।
মাস্টার ক্লাসে বক্তা ছিলেন অ্যানিমেশন মনস্টার স্টুডিওর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নাওয়ীদ রাশিদ, সিবস সলিউশন্সের প্রতিষ্ঠাতা হাস
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ডিপার্টমেন্ট অব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের অ্যানিমেশন ট্র্যাকের উদ্যোগে ‘মাস্টার ক্লাস অন এআই ফিল্ম মেকিং’ শীর্ষক সময়োপযোগী ও ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) এআইইউবির অ্যানিমেশনভিত্তিক হাতে-কলমে শিক্ষার বিশেষায়িত ল্যাবে আয়োজিত এ মাস্টার অনুষ্ঠিত হয়।
এতে চলচ্চিত্র নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান।
এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজনের সমন্বয় করেন জেএমসি বিভাগের অ্যানিমেশন ট্র্যাকের প্রভাষক মিস রানি এলেন ভি. রামোস।
মাস্টার ক্লাসে বক্তা ছিলেন অ্যানিমেশন মনস্টার স্টুডিওর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নাওয়ীদ রাশিদ, সিবস সলিউশন্সের প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরী এবং অ্যানিমন ও সিবস সলিউশনসের সিনিয়র প্রম্পট ডিরেক্টর সাইলা শিকদার রেয়া।
বক্তারা বলেন, ‘ধারণা তৈরি, স্ক্রিপ্ট উন্নয়ন, স্টোরি বোর্ড, ভিজ্যুয়াল ইফেক্টস থেকে পোস্ট-প্রোডাকশন চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে সিজিআই ও ভার্চুয়াল প্রোডাকশনে এআই নতুন সৃজনশীল সম্ভাবনার দ্বার উন্মোচন করছে; একই সঙ্গে কর্মপ্রবাহকে করছে আরও গতিশীল ও ব্যয়সাশ্রয়ী আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
হাসিব হাসান চৌধুরী বলেন, ‘গ্রাফিক্স, অ্যানিমেশন ও স্টোরি টেলিংয়ের মৌলিক দক্ষতা আয়ত্ত করাই সৃজনশীল কাজের ভিত্তি।’
অনুষ্ঠানের শেষপর্বে প্রশ্নোত্তরভিত্তিক প্রাণবন্ত ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়।