এআইখাতে বড় বিনিয়োগ, ১০ শতাংশ কর্মী ছাঁটাই করবে মেটা

প্রযুক্তি খাতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা তাদের মোট কর্মীর প্রায় ১০ শতাংশ—অর্থাৎ প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করবে। কোম্পানিটির চিফ পিপল অফিসার জানেল গেইল এক বিবৃতিতে জানান, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যয় কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বাড়তি বিনিয়োগের জন্য। আগামী ২০ মে থেকে ছাঁটাই কার্যকর হবে। প্রায় ৬ হাজার খালি পদও বাতিল করা হচ্ছে।ক্ষতিগ্রস্ত কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে ১৬ সপ্তাহের বেতন এবং চাকরির মেয়াদ অনুযায়ী অতিরিক্ত সুবিধা দেওয়া হবে। মেটা সাম্প্রতিক সময়ে এআই খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে। ২০২৫ সালে কোম্পানিটি প্রায় ৭২.২ বিলিয়ন ডলার ব্যয় করেছে ডেটা সেন্টার ও এআই অবকাঠামোতে। ২০২৬ সালে এই ব্যয় বেড়ে অন্তত ১১৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি এআই গবেষণা ও উন্নয়নে এগিয়ে থাকতে নতুন ল্যাব গড়ে তুলছে এবং বিভিন্ন স্টার্টআপ অধিগ্রহণ করছে, যাতে প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়। এআই খাতে প্রতিযোগিতায় টিকে থাকতে মার্ক জাকারবার্গ নেতৃত্বাধীন মেটা দ্রুত রূপান্তরের পথে হাঁটছে। তিনি আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন, এ

এআইখাতে বড় বিনিয়োগ, ১০ শতাংশ কর্মী ছাঁটাই করবে মেটা

প্রযুক্তি খাতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা তাদের মোট কর্মীর প্রায় ১০ শতাংশ—অর্থাৎ প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করবে।

কোম্পানিটির চিফ পিপল অফিসার জানেল গেইল এক বিবৃতিতে জানান, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যয় কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বাড়তি বিনিয়োগের জন্য।

আগামী ২০ মে থেকে ছাঁটাই কার্যকর হবে। প্রায় ৬ হাজার খালি পদও বাতিল করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে ১৬ সপ্তাহের বেতন এবং চাকরির মেয়াদ অনুযায়ী অতিরিক্ত সুবিধা দেওয়া হবে।

মেটা সাম্প্রতিক সময়ে এআই খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে। ২০২৫ সালে কোম্পানিটি প্রায় ৭২.২ বিলিয়ন ডলার ব্যয় করেছে ডেটা সেন্টার ও এআই অবকাঠামোতে। ২০২৬ সালে এই ব্যয় বেড়ে অন্তত ১১৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি এআই গবেষণা ও উন্নয়নে এগিয়ে থাকতে নতুন ল্যাব গড়ে তুলছে এবং বিভিন্ন স্টার্টআপ অধিগ্রহণ করছে, যাতে প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়।

এআই খাতে প্রতিযোগিতায় টিকে থাকতে মার্ক জাকারবার্গ নেতৃত্বাধীন মেটা দ্রুত রূপান্তরের পথে হাঁটছে। তিনি আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন, এআই প্রযুক্তি কাজের ধরন বদলে দেবে এবং বড় টিমের পরিবর্তে কম সংখ্যক দক্ষ কর্মী দিয়েই অনেক কাজ সম্ভব হবে।

শুধু মেটাই নয়, অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও কর্মী কমাচ্ছে। যেমন অ্যামাজন ও ব্লক এরই মধ্যে বড় পরিসরে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তি ব্যবহারের ফলে দক্ষতা বাড়ায় অনেক কোম্পানি তাদের জনবল কমিয়ে দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত প্রযুক্তি শিল্পে চলমান এআই রূপান্তরের একটি বড় উদাহরণ, যা ভবিষ্যতে চাকরির বাজারে আরও পরিবর্তন আনতে পারে।

সূত্র: সিএনএন

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow