এই ঈদেই খেতে পারেন গরুর মাংসের কোরমা

কোরবানির ঈদ মানেই আনন্দ, পরিবার আর সুস্বাদু সব খাবারের আয়োজন। আর এই আয়োজনের অন্যতম আকর্ষণ হলো গরুর মাংসের বিভিন্ন পদ। তার মধ্যেও নরম, ঝোলঝাল আর মসলার দারুণ ঘ্রাণে ভরপুর গরুর মাংসের কোরমা যেন ঈদের খাবারের টেবিলে এনে দেয় আলাদা মাত্রা। অতিথি আপ্যায়ন হোক কিংবা পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্ত-এই কোরবানির ঈদেই ঘরে তৈরি গরুর মাংসের কোরমা হতে পারে আপনার উৎসবের সেরা স্বাদ। রইলো রেসিপি- উপকরণ গরুর মাংস ১ কেজি টক দই ১ কাপ পেঁয়াজ বাটা আধা কাপ রসুনবাটা ১ টেবিল চামচ আদাবাটা ১ টেবিল-চামচ জিরা বাটা ১ টেবিল-চামচ কাঁচা মরিচ ফালি করা ৩-৪টি গরম মসলা গুঁড়া ১ চা চামচ এলাচ ৫টি দারুচিনি ৩ টুকরা তেজপাতা ২টি গোলমরিচ ৪-৫টি লবঙ্গ ৩টি পেঁয়াজকুচি আধা কাপ ঘি ৩ টেবিল চামচ চিনি ১ টেবিল চামচ আস্ত কাঁচামরিচ ৩-৪টি লবণ স্বাদমতো তেল আরও পড়ুন: ঈদে রাঁধুন কালাভুনা, রইলো রেসিপি ঈদ আয়োজনে রাখতে পারেন গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি মৌসুম শেষ হওয়ার আগেই রেঁধে ফেলুন কাঁচা আমের ডাল ফ্রাই যেভাবে তৈরি করবেন প্রথমে গরুর মাংস ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে মাংসের সঙ্গে দই, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা,

এই ঈদেই খেতে পারেন গরুর মাংসের কোরমা

কোরবানির ঈদ মানেই আনন্দ, পরিবার আর সুস্বাদু সব খাবারের আয়োজন। আর এই আয়োজনের অন্যতম আকর্ষণ হলো গরুর মাংসের বিভিন্ন পদ। তার মধ্যেও নরম, ঝোলঝাল আর মসলার দারুণ ঘ্রাণে ভরপুর গরুর মাংসের কোরমা যেন ঈদের খাবারের টেবিলে এনে দেয় আলাদা মাত্রা।

অতিথি আপ্যায়ন হোক কিংবা পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্ত-এই কোরবানির ঈদেই ঘরে তৈরি গরুর মাংসের কোরমা হতে পারে আপনার উৎসবের সেরা স্বাদ। রইলো রেসিপি-

উপকরণ

  • গরুর মাংস ১ কেজি
  • টক দই ১ কাপ
  • পেঁয়াজ বাটা আধা কাপ
  • রসুনবাটা ১ টেবিল চামচ
  • আদাবাটা ১ টেবিল-চামচ
  • জিরা বাটা ১ টেবিল-চামচ
  • কাঁচা মরিচ ফালি করা ৩-৪টি
  • গরম মসলা গুঁড়া ১ চা চামচ
  • এলাচ ৫টি
  • দারুচিনি ৩ টুকরা
  • তেজপাতা ২টি
  • গোলমরিচ ৪-৫টি
  • লবঙ্গ ৩টি
  • পেঁয়াজকুচি আধা কাপ
  • ঘি ৩ টেবিল চামচ
  • চিনি ১ টেবিল চামচ
  • আস্ত কাঁচামরিচ ৩-৪টি
  • লবণ স্বাদমতো
  • তেল

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমে গরুর মাংস ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে মাংসের সঙ্গে দই, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, জিরা বাটা, গরম মসলাগুলো, স্বাদমতো লবণ, চেরা কাঁচামরিচ এবং এক কাপ তেলের চার ভাগের এক ভাগ মিশিয়ে কমপক্ষে দুই ঘণ্টা মেরিনেট করে রাখুন।

এরপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে মেরিনেট করা মাংস ভালোভাবে কষিয়ে রান্না করুন। এ সময় অতিরিক্ত পানি না দেওয়াই ভালো। তবে পানি শুকিয়ে গেলে অল্প একটু গরম পানি যোগ করতে পারেন। রান্নার সময় খেয়াল রাখবেন যাতে মাংস হাঁড়ির তলায় লেগে না যায়।

এবার অন্য একটি পাত্রে আধা কাপ তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে বেরেস্তা তৈরি করুন। বেরেস্তা তুলে রেখে একই তেলে আগে থেকে কষানো মাংস ঢেলে দিন এবং কিছুক্ষণ ভাজুন। প্রয়োজন অনুযায়ী সামান্য পানি দিয়ে ঝোল তৈরি করুন। ঝোল ফুটে উঠলে তাতে ভাজা বেরেস্তা, চিনি, ঘি এবং ৩-৪টি আস্ত কাঁচামরিচ যোগ করে কম আঁচে রান্না করুন। তেল ওপরে ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে নিন। সুস্বাদু এই কোরমা পোলাও, গরম ভাত কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগবে।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow