এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

ফুটবল বিশ্বকাপ জয়ের জন্য কি কোনো নির্দিষ্ট বা আদর্শ বয়স রয়েছে? ইতিহাস কিন্তু সে রকমই এক চমকপ্রদ আভাস দিচ্ছে। এ পর্যন্ত বিশ্বকাপ জেতা ২২টি দলের মধ্যে ১৯টি দলেরই খেলোয়াড়দের গড় বয়স ছিল ২৬ থেকে ২৮ বছরের মধ্যে। সেই হিসেবে চলমান বিশ্বকাপে ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনের জন্য বেশ বড় সুসংবাদই অপেক্ষা করছে। কারণ এবারের আসরে এই তিন দেশের মূল একাদশের গড় বয়স ঠিক এই ২৬ থেকে ২৮ বছরের মধ্যেই রয়েছে। অতীতের সব বিশ্বকাপজয়ী দলের মূল একাদশের গড় বয়স হিসাব করলে দেখা যায়, বিশ্বজয়ের সবচেয়ে উপযুক্ত মধ্যক বয়সটি হলো ২৭ বছর ৫৭ দিন। তবে টুর্নামেন্টে যদি শেষ পর্যন্ত আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে, তবে তারা ইতিহাসের অন্যতম বয়স্ক দল হিসেবে সোনালী ট্রফি উঁচিয়ে ধরবে।  সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার যে মূল একাদশ মাঠে নেমেছিল, তাদের গড় বয়স ছিল ৩০.৫ বছর। সেই দলের পাঁচজন খেলোয়াড়েরই বয়স ছিল ৩২ বছর বা তার বেশি, যার মধ্যে ৩৯ বছর বয়সী লিওনেল মেসিও রয়েছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনার শুরুর একাদশের গড় বয়স ২৯ বছর ৩০২ দিন হলেও তাদের সর্বশেষ দুটি ম্যাচের একাদশের গড় বয়স ছিল ৩০ বছরেরও বেশি। ইতিহাস ঘেঁটে দেখা যায়, ২৯ বা

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?
ফুটবল বিশ্বকাপ জয়ের জন্য কি কোনো নির্দিষ্ট বা আদর্শ বয়স রয়েছে? ইতিহাস কিন্তু সে রকমই এক চমকপ্রদ আভাস দিচ্ছে। এ পর্যন্ত বিশ্বকাপ জেতা ২২টি দলের মধ্যে ১৯টি দলেরই খেলোয়াড়দের গড় বয়স ছিল ২৬ থেকে ২৮ বছরের মধ্যে। সেই হিসেবে চলমান বিশ্বকাপে ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনের জন্য বেশ বড় সুসংবাদই অপেক্ষা করছে। কারণ এবারের আসরে এই তিন দেশের মূল একাদশের গড় বয়স ঠিক এই ২৬ থেকে ২৮ বছরের মধ্যেই রয়েছে। অতীতের সব বিশ্বকাপজয়ী দলের মূল একাদশের গড় বয়স হিসাব করলে দেখা যায়, বিশ্বজয়ের সবচেয়ে উপযুক্ত মধ্যক বয়সটি হলো ২৭ বছর ৫৭ দিন। তবে টুর্নামেন্টে যদি শেষ পর্যন্ত আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে, তবে তারা ইতিহাসের অন্যতম বয়স্ক দল হিসেবে সোনালী ট্রফি উঁচিয়ে ধরবে।  সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার যে মূল একাদশ মাঠে নেমেছিল, তাদের গড় বয়স ছিল ৩০.৫ বছর। সেই দলের পাঁচজন খেলোয়াড়েরই বয়স ছিল ৩২ বছর বা তার বেশি, যার মধ্যে ৩৯ বছর বয়সী লিওনেল মেসিও রয়েছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনার শুরুর একাদশের গড় বয়স ২৯ বছর ৩০২ দিন হলেও তাদের সর্বশেষ দুটি ম্যাচের একাদশের গড় বয়স ছিল ৩০ বছরেরও বেশি। ইতিহাস ঘেঁটে দেখা যায়, ২৯ বা তার বেশি গড় বয়স নিয়ে বিশ্বকাপ জেতার নজির আছে মাত্র একটি। ১৯৬২ সালের আসরে ব্রাজিলের মূল একাদশের গড় বয়স ছিল ৩০ বছর ২০৪ দিন।  অন্যদিকে, ২৬ বছরের কম গড় বয়স নিয়ে বিশ্বকাপ জেতার কীর্তি আছে মাত্র দুটি দেশের। ১৯৭৮ সালে ২৫ বছর ১৯৫ দিন গড় বয়স নিয়ে আর্জেন্টিনা এবং সবশেষ ২০১৮ সালে ২৫ বছর ৩২৬ দিন গড় বয়স নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স, যা ফুটবল ইতিহাসের সবচেয়ে তরুণ বিশ্বকাপজয়ী দল দুটির রেকর্ড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow