এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনে ময়মনসিংহ জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।সভায় ২০২৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমইটি) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশ্নপত্রের নিরাপদ সংরক্ষণ ও পরিবহন, কেন্দ্র ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে পরীক্ষা চলাকালে সব ধরনের অনিয়ম ও অসদুপায় কঠোরভাবে প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।সভায় শিক্ষা বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক বলেন, পরীক্ষার্থীরা

এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনে ময়মনসিংহ জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

সভায় ২০২৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমইটি) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশ্নপত্রের নিরাপদ সংরক্ষণ ও পরিবহন, কেন্দ্র ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে পরীক্ষা চলাকালে সব ধরনের অনিয়ম ও অসদুপায় কঠোরভাবে প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

সভায় শিক্ষা বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক বলেন, পরীক্ষার্থীরা যেন একটি নিরাপদ, সুশৃঙ্খল ও ন্যায্য পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে জেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে। এ জন্য সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি। পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় রইল আন্তরিক শুভকামনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow