এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন: যে পরামর্শ দিলেন সর্বমিত্র

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে সংযত ও দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনিবাহী সদস্য সর্বমিত্র চাকমা। মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা বলেন, বর্তমান প্রজন্মের মনোভাব বুঝে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তার মতে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির আন্দোলনকে বিভিন্ন রাজনৈতিক শক্তি ব্যবহার করতে চাইবে, যা দেশের রাজনৈতিক বাস্তবতারই অংশ। নিজের কলেজজীবনের একটি ঘটনার কথা উল্লেখ করে সর্বমিত্র চাকমা লেখেন, তাদের সহপাঠী নাঈম সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর আন্দোলনের সময়ও রাজনৈতিক দলগুলো পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল। তবে তারা আন্দোলনকে অরাজনৈতিক রাখার চেষ্টা করেছিলেন, যাতে ন্যায্য দাবিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে দমন করা না যায়। তিনি বলেন, শিক্ষার্থীদের আবেগ ও অনুভূতির আন্দোলন যুগে যুগে রাজনৈতিক শক্তিগুলো ব্যবহার করতে চেয়েছে, বর্তমান আন্দোলনের ক্ষেত্রেও এমন চেষ্টা হওয়া স

এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন: যে পরামর্শ দিলেন সর্বমিত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে সংযত ও দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনিবাহী সদস্য সর্বমিত্র চাকমা। মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা বলেন, বর্তমান প্রজন্মের মনোভাব বুঝে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তার মতে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির আন্দোলনকে বিভিন্ন রাজনৈতিক শক্তি ব্যবহার করতে চাইবে, যা দেশের রাজনৈতিক বাস্তবতারই অংশ। নিজের কলেজজীবনের একটি ঘটনার কথা উল্লেখ করে সর্বমিত্র চাকমা লেখেন, তাদের সহপাঠী নাঈম সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর আন্দোলনের সময়ও রাজনৈতিক দলগুলো পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল। তবে তারা আন্দোলনকে অরাজনৈতিক রাখার চেষ্টা করেছিলেন, যাতে ন্যায্য দাবিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে দমন করা না যায়। তিনি বলেন, শিক্ষার্থীদের আবেগ ও অনুভূতির আন্দোলন যুগে যুগে রাজনৈতিক শক্তিগুলো ব্যবহার করতে চেয়েছে, বর্তমান আন্দোলনের ক্ষেত্রেও এমন চেষ্টা হওয়া স্বাভাবিক। এতে সাধারণ আন্দোলনকারীদের দোষ নেই। পোস্টে তিনি অভিযোগ করেন, ইতোমধ্যে সরকারপন্থি কিছু কর্মী ও অ্যাক্টিভিস্ট আন্দোলনকারীদের নিয়ে বিদ্রূপ শুরু করেছেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে অংশ নেওয়া এক ছাত্রদল কর্মীর বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, এ ধরনের কঠোর অবস্থান সরকারকেই বিপাকে ফেলতে পারে। সর্বমিত্র চাকমা বলেন, আন্দোলনকারীদের দাবি যৌক্তিক। কর্মসূচিতে কোথাও অতিরঞ্জন থাকলেও শিক্ষার্থীদের যে ভোগান্তি ও ক্ষতি হয়েছে, তার প্রেক্ষাপটে আন্দোলনের যৌক্তিকতা অস্বীকার করা যায় না। তিনি আরও বলেন, বর্তমান ও ভবিষ্যতের শিক্ষামন্ত্রীদের তরুণদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও সংযত হতে হবে। কারণ, শিক্ষা মন্ত্রণালয়কে সরাসরি তরুণ শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে হয় এবং তাদের মনস্তত্ত্ব বুঝে সিদ্ধান্ত নিতে হয়। পোস্টে তিনি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সবকিছুর ঊর্ধ্বে এখন প্রয়োজন শান্ত, সংলাপভিত্তিক ও সুষ্ঠু সমাধান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow