এক টিকিটের মূল্য ২১ কোটি!

একটা টিকিটের মূল্য ২৮ কোটি টাকা! অবিশ্বাস্য মনে হলেও আপনাকে তা বিশ্বাস করতে হবে। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনালের এক-একটি টিকিটের মূল্য উঠেছে প্রায় ২৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮.২১ কোটি। তবে চাইলেও আপনি খুব বেশি টিকিট কাটতে পারবেন না। মাত্র চারটি টিকিটই পাবেন। যার এক-একটির মূল্য ২৮ কোটি টাকা। কিন্তু কেন এত দাম উঠল? আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল। সেখানে লোয়ার ডেকে গোলের পেছনে ১২৪তম ব্লকের ৪৫ নম্বর সারির ৩৩-৩৬ নম্বর আসনগুলোর দাম ফিফার পুনঃবিক্রয় সাইটে দেখে চোখ কপালে উঠেছে ফুটবলভক্তদের! আসলে পুনঃবিক্রয়ের ক্ষেত্রে টিকিটের মূল্য কত হবে, তা ফিফা নিয়ন্ত্রণ করে না। তবে ক্রেতা ও বিক্রেতার থেকে ২৫ শতাংশ করে অর্থ ফিফা নিয়ে থাকে। সেখানে এক-একটি টিকিটের দাম ২৮ কোটি টাকা। যেহেতু গোলের পিছনে, তাই এর দাম আরও বেশি উঠছে বলে মনে করা হচ্ছে। এখানেই শেষ নয়। নিচের ডেকের ১৪৬ নম্বর ব্লকের ৩২ নম্বর সারির ৩৩ নম্বর করিডোরের আসনের দাম উঠেছে ২,০৭,০০০ ডলার। অন্যদিকে, সবচেয়ে উপরের তৃতীয় ডেকের শেষ সারির ৩১০ নম্বর ব্লকের ২৬ নম্বর সারির ২৩ নম্বর ক্যা

এক টিকিটের মূল্য ২১ কোটি!
একটা টিকিটের মূল্য ২৮ কোটি টাকা! অবিশ্বাস্য মনে হলেও আপনাকে তা বিশ্বাস করতে হবে। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনালের এক-একটি টিকিটের মূল্য উঠেছে প্রায় ২৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮.২১ কোটি। তবে চাইলেও আপনি খুব বেশি টিকিট কাটতে পারবেন না। মাত্র চারটি টিকিটই পাবেন। যার এক-একটির মূল্য ২৮ কোটি টাকা। কিন্তু কেন এত দাম উঠল? আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল। সেখানে লোয়ার ডেকে গোলের পেছনে ১২৪তম ব্লকের ৪৫ নম্বর সারির ৩৩-৩৬ নম্বর আসনগুলোর দাম ফিফার পুনঃবিক্রয় সাইটে দেখে চোখ কপালে উঠেছে ফুটবলভক্তদের! আসলে পুনঃবিক্রয়ের ক্ষেত্রে টিকিটের মূল্য কত হবে, তা ফিফা নিয়ন্ত্রণ করে না। তবে ক্রেতা ও বিক্রেতার থেকে ২৫ শতাংশ করে অর্থ ফিফা নিয়ে থাকে। সেখানে এক-একটি টিকিটের দাম ২৮ কোটি টাকা। যেহেতু গোলের পিছনে, তাই এর দাম আরও বেশি উঠছে বলে মনে করা হচ্ছে। এখানেই শেষ নয়। নিচের ডেকের ১৪৬ নম্বর ব্লকের ৩২ নম্বর সারির ৩৩ নম্বর করিডোরের আসনের দাম উঠেছে ২,০৭,০০০ ডলার। অন্যদিকে, সবচেয়ে উপরের তৃতীয় ডেকের শেষ সারির ৩১০ নম্বর ব্লকের ২৬ নম্বর সারির ২৩ নম্বর ক্যাটাগরি দুইয়ের একটি আসনের দাম চাওয়া হয়েছে ১,৩৮,০০০ ডলার। বৃহস্পতিবার পর্যন্ত পুনঃবিক্রয় সাইটে ফাইনালের সর্বনিম্ন মূল্যের টিকিটের দাম ছিল ১০,৯২৩.৮৫ ডলার। ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম ছাড়িয়েছে প্রায় ১০,৯৯০ ডলার। বাংলাদেশ তো বটেই, বিশ্বের বেশিরভাগ দেশের কাছেই এই দাম অত্যন্ত চড়া। ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির ফলে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করছে। এগুলো ছিল ফিফার নিজস্ব সাইটে। এবার পুনঃবিক্রয় সাইটে দাম সমস্ত সীমা ছাড়িয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow