এক ম্যাচে ৫২৯ রান, নতুন বিশ্বরেকর্ড দেখল টি-টোয়েন্টি ক্রিকেট

এক ম্যাচে ৫২৯ রান! ২৬৪ রান তাড়া করে জয়। হ্যাঁ, অবিশ্বাস্য এই কীর্তিই আইপিএলে আজ দেখার সুযোগ পেলেন ভক্ত-সমর্থকরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন নজির গড়ল পাঞ্জাব কিংস। যা আইপিএল ইতিহাসে তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটেই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড। এর ফলে ভেস্তে গেল কেএল রাহুলের দুর্দান্ত অপরাজিত ১৫২ রানের ইনিংসও।  শনিবার (২৫ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ২৬৪ রান। ওপেনার রাহুল ৬৭ বলে ১৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যা তার আইপিএল ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর এবং টুর্নামেন্টে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।  তবে এত বড় লক্ষ্যও তাড়া করতে পিছপা হয়নি পাঞ্জাব। দলের ওপেনার প্রিয়াংশ আরিয়া (১৭ বলে ৪৩) এবং প্রাভসিমরন সিং (২৬ বলে ৭৬) শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে দিল্লির বোলারদের চাপে ফেলে দেন। পাওয়ারপ্লেতেই ১০০ রান তুলে ম্যাচের ভিত গড়ে দেয় পাঞ্জাব। পরবর্তীতে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৬ বলে ৭১ রানের কার্যকর ইনিংস খেলেন। তাকে দারুণভাবে স

এক ম্যাচে ৫২৯ রান, নতুন বিশ্বরেকর্ড দেখল টি-টোয়েন্টি ক্রিকেট
এক ম্যাচে ৫২৯ রান! ২৬৪ রান তাড়া করে জয়। হ্যাঁ, অবিশ্বাস্য এই কীর্তিই আইপিএলে আজ দেখার সুযোগ পেলেন ভক্ত-সমর্থকরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন নজির গড়ল পাঞ্জাব কিংস। যা আইপিএল ইতিহাসে তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটেই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড। এর ফলে ভেস্তে গেল কেএল রাহুলের দুর্দান্ত অপরাজিত ১৫২ রানের ইনিংসও।  শনিবার (২৫ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ২৬৪ রান। ওপেনার রাহুল ৬৭ বলে ১৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যা তার আইপিএল ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর এবং টুর্নামেন্টে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।  তবে এত বড় লক্ষ্যও তাড়া করতে পিছপা হয়নি পাঞ্জাব। দলের ওপেনার প্রিয়াংশ আরিয়া (১৭ বলে ৪৩) এবং প্রাভসিমরন সিং (২৬ বলে ৭৬) শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে দিল্লির বোলারদের চাপে ফেলে দেন। পাওয়ারপ্লেতেই ১০০ রান তুলে ম্যাচের ভিত গড়ে দেয় পাঞ্জাব। পরবর্তীতে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৬ বলে ৭১ রানের কার্যকর ইনিংস খেলেন। তাকে দারুণভাবে সঙ্গ দেন নেহাল ওয়াধেরা ও শশাঙ্ক সিং। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস। সেইসঙ্গে সর্বোচ্চ রান তাড়ায় নিজেদেরই রেকর্ড ভাঙল পাঞ্জাব। এর আগে, ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬১ রান তাড়া করে জিতেছিল দলটি।  ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে পাঞ্জাব কিংস। সাত ম্যাচে ছয় জয় তাদের। কেকেআরের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow