এক সবজি দিয়ে যেভাবে তিন বেলায় ভিন্ন পদ তৈরি করবেন

প্রতিদিন সকালে অনেক পরিবারের প্রথম প্রশ্নই হলো আজ কী রান্না হবে? সকালের নাস্তা দুপুরের খাবার আর রাতের ডিনারের জন্য আলাদা আলাদা রান্না করতে গিয়ে রান্নাঘরেই কেটে যায় দিনের বড় একটা সময়। বিশেষ করে কর্মজীবী মানুষ, গৃহিণী কিংবা ছোট পরিবারের সদস্যদের কাছে প্রতিদিন নতুন মেনু তৈরি করা বেশ কঠিন হয়ে ওঠে। এর সঙ্গে যোগ হয় গ্যাসের খরচ, সময়ের অপচয় এবং অনেক সময় খাবার নষ্ট হওয়ার সমস্যাও। এই ব্যস্ত জীবনে তাই জনপ্রিয় হয়ে উঠছে ‘স্মার্ট কুকিং’। অর্থাৎ একটি সবজি দিয়েই দিনের তিন বেলার জন্য তিন ধরনের খাবার তৈরি করা। সামান্য পরিকল্পনা করলেই একই উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের একাধিক পদ বানানো সম্ভব। এতে যেমন সময় বাঁচে, তেমনি কমে রান্নার ঝামেলা এবং খাবারের অপচয়ও। রান্নাঘরের চাপ কমাতে বদলে ফেলুন প্রতিদিনের অভ্যাস সকালের নাস্তায় বদলে দিন একই সবজির স্বাদ দিনের শুরুতে আলু, বাঁধাকপি, গাজর, ফুলকপি কিংবা মিশ্র সবজি দিয়ে একটি শুকনো ভাজি বা তরকারি তৈরি করুন। রান্নার সময়ই এর কিছুটা অংশ আলাদা করে রাখুন। এই সবজির পুর দিয়ে খুব সহজেই স্টাফড পরোটা বানানো যায়। আবার পাউরুটির মাঝখানে ভরে গ্রিল বা টোস্ট করে তৈরি করা যায় সুস্বাদু স্যান্ড

এক সবজি দিয়ে যেভাবে তিন বেলায় ভিন্ন পদ তৈরি করবেন

প্রতিদিন সকালে অনেক পরিবারের প্রথম প্রশ্নই হলো আজ কী রান্না হবে? সকালের নাস্তা দুপুরের খাবার আর রাতের ডিনারের জন্য আলাদা আলাদা রান্না করতে গিয়ে রান্নাঘরেই কেটে যায় দিনের বড় একটা সময়। বিশেষ করে কর্মজীবী মানুষ, গৃহিণী কিংবা ছোট পরিবারের সদস্যদের কাছে প্রতিদিন নতুন মেনু তৈরি করা বেশ কঠিন হয়ে ওঠে। এর সঙ্গে যোগ হয় গ্যাসের খরচ, সময়ের অপচয় এবং অনেক সময় খাবার নষ্ট হওয়ার সমস্যাও।

এই ব্যস্ত জীবনে তাই জনপ্রিয় হয়ে উঠছে ‘স্মার্ট কুকিং’। অর্থাৎ একটি সবজি দিয়েই দিনের তিন বেলার জন্য তিন ধরনের খাবার তৈরি করা। সামান্য পরিকল্পনা করলেই একই উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের একাধিক পদ বানানো সম্ভব। এতে যেমন সময় বাঁচে, তেমনি কমে রান্নার ঝামেলা এবং খাবারের অপচয়ও।

jagoরান্নাঘরের চাপ কমাতে বদলে ফেলুন প্রতিদিনের অভ্যাস

সকালের নাস্তায় বদলে দিন একই সবজির স্বাদ

দিনের শুরুতে আলু, বাঁধাকপি, গাজর, ফুলকপি কিংবা মিশ্র সবজি দিয়ে একটি শুকনো ভাজি বা তরকারি তৈরি করুন। রান্নার সময়ই এর কিছুটা অংশ আলাদা করে রাখুন।

এই সবজির পুর দিয়ে খুব সহজেই স্টাফড পরোটা বানানো যায়। আবার পাউরুটির মাঝখানে ভরে গ্রিল বা টোস্ট করে তৈরি করা যায় সুস্বাদু স্যান্ডউইচ। একই সবজি হলেও পরিবেশনের ধরন বদলে গেলে সকালের নাস্তায় একঘেয়েমি আসে না।

দুপুরের খাবারে পরিবেশন করুন পরিপূর্ণ মিল

সকালে রান্না করা সবজির মূল অংশ দুপুরের খাবারে ব্যবহার করুন। গরম ভাত, ডাল কিংবা রুটির সঙ্গে এটি পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে একটি স্বাস্থ্যকর ও সুষম খাবার। চাইলে এর সঙ্গে দই, রায়তা বা তাজা সালাদ যোগ করতে পারেন। এতে খাবারের পুষ্টিগুণ যেমন বাড়বে, তেমনি নতুন করে আলাদা রান্না করার প্রয়োজনও হবে না।

jagoবেঁচে যাওয়া খাবার ফেলে নয়, নতুন পদে রূপ দিন

রাতের খাবারে একই সবজিকে দিন নতুন পরিচয়

দুপুরের পর যদি কিছু সবজি বেঁচে যায়, তাহলে সেটিকে নতুনভাবে পরিবেশন করুন। পেঁয়াজ, টমেটো, আদা-রসুন ও মসলা দিয়ে হালকা একটি গ্রেভি তৈরি করে তাতে সবজি মিশিয়ে নিলেই একেবারে নতুন স্বাদের তরকারি তৈরি হয়ে যাবে। আবার সেই সবজি দিয়ে ভেজিটেবল রোল, র‌্যাপ, ফ্রাইড রাইস, হালকা পোলাও কিংবা পাস্তার পুরও বানানো যায়। ফলে পরিবারের সদস্যদের কাছে একই খাবার দ্বিতীয়বার পরিবেশন করা হয়েছে বলে মনে হবে না।

বর্তমান ব্যস্ত জীবনে এমন রান্নার পদ্ধতির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, কারণ এতে একসঙ্গে অনেক সুবিধা পাওয়া যায়। প্রতিদিন তিনবার রান্না করতে হয় না, গ্যাস বা বিদ্যুতের ব্যবহার কমে, রান্নাঘরে কাটানো সময়ও অনেক কমে যায়। পাশাপাশি ফ্রিজে খাবার পড়ে থেকে নষ্ট হওয়ার সম্ভাবনাও কমে।

প্রতিদিন নতুন মেনু কী হবে- এই মানসিক চাপ থেকেও মুক্তি পাওয়া যায়। একই উপকরণ দিয়েই ভিন্ন ভিন্ন পদ তৈরি করা সম্ভব হওয়ায় রান্নায় বৈচিত্র্যও বজায় থাকে।

সামান্য পরিকল্পনাই বদলে দিতে পারে রান্নাঘরের ব্যস্ততা

রান্না মানেই ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করা এ ধারণা এখন বদলাচ্ছে। একটু পরিকল্পনা করে রান্না করলে একটি সাধারণ সবজিই দিনের তিন বেলার খাবারের ভিত্তি হয়ে উঠতে পারে।

ছোট পরিবার, কর্মজীবী দম্পতি কিংবা যারা প্রতিদিন রান্নাঘরে বেশি সময় দিতে পারেন না, তাদের জন্য স্মার্ট কুকিং হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান।

সূত্র: ইন্ডিয়া টুডে, সিরিয়াস ইটস

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow