একই আসনে জামানত হারালেন ৩ প্রার্থী

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে একসঙ্গে তিন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী জোবাইরুল হাসান আরিফ, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুরুল আলম এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক। চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং বোয়ালখালীর সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান ফারুক ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। ফলাফল অনুযায়ী, এনসিপি প্রার্থী জোবাইরুল হাসান আরিফ পেয়েছেন মাত্র ২ হাজার ৯০৬ ভোট, যা মোট প্রদত্ত ভোটের শূন্য দশমিক ৫২ শতাংশ। ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুরুল আলম পেয়েছেন ১ হাজার ১৮৮ ভোট এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক পেয়েছেন ৮৭০ ভোট। নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে। ইসির নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এ হিসাবে চট্টগ্রাম-৮ আসনে জামানত রক্ষা করতে প্রার্থীকে কমপক্ষে

একই আসনে জামানত হারালেন ৩ প্রার্থী

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে একসঙ্গে তিন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী জোবাইরুল হাসান আরিফ, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুরুল আলম এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক।

চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং বোয়ালখালীর সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান ফারুক ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, এনসিপি প্রার্থী জোবাইরুল হাসান আরিফ পেয়েছেন মাত্র ২ হাজার ৯০৬ ভোট, যা মোট প্রদত্ত ভোটের শূন্য দশমিক ৫২ শতাংশ। ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুরুল আলম পেয়েছেন ১ হাজার ১৮৮ ভোট এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক পেয়েছেন ৮৭০ ভোট। নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এ হিসাবে চট্টগ্রাম-৮ আসনে জামানত রক্ষা করতে প্রার্থীকে কমপক্ষে ২০ হাজার ৪৯০টির বেশি ভোট পেতে হতো। সে তুলনায় এনসিপি প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল মাত্র ২ হাজার ৯০৬।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৫৬ হাজার ১৩৪টি। এর মধ্যে ১ লাখ ৫০ হাজার ৭৩৭ ভোট পেয়ে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow