একই বিষয়ে দ্বিতীয় রিট: আবেদনকারী ও আইনজীবীকে জরিমানা কেন নয়

একই বিষয়ে আগের রিট খারিজ হওয়ার পর তথ্য গোপন করে দ্বিতীয়বার রিট দায়ের করায় রিট আবেদনকারী ও তার আইনজীবীর কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রিট আবেদনকারীকে ৫০ লাখ টাকা এবং তার আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা কেন করা হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া রিট আবেদনকারীকে কেন শাস্তি দেওয়া হবে না এবং সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তার বিষয়টি কেন বাংলাদেশ বার কাউন্সিলে পাঠানো হবে না, তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। আদেশের বিষয়টি মঙ্গলবার (৪ আগস্ট) জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত। ওইদিনের মধ্যে রিট আবেদনকারী ও তার আইনজীবীকে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান রনভী। র

একই বিষয়ে দ্বিতীয় রিট: আবেদনকারী ও আইনজীবীকে জরিমানা কেন নয়

একই বিষয়ে আগের রিট খারিজ হওয়ার পর তথ্য গোপন করে দ্বিতীয়বার রিট দায়ের করায় রিট আবেদনকারী ও তার আইনজীবীর কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রিট আবেদনকারীকে ৫০ লাখ টাকা এবং তার আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা কেন করা হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া রিট আবেদনকারীকে কেন শাস্তি দেওয়া হবে না এবং সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তার বিষয়টি কেন বাংলাদেশ বার কাউন্সিলে পাঠানো হবে না, তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

আদেশের বিষয়টি মঙ্গলবার (৪ আগস্ট) জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত। ওইদিনের মধ্যে রিট আবেদনকারী ও তার আইনজীবীকে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান রনভী। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আনোয়ার হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রিট আবেদনকারী মো.রফিকুল ইসলামকে ৫০ লাখ টাকা ও আইনজীবী আনোয়ার হোসেনকে ১০ লাখ টাকা জরিমানা কেন করা হবে না, এ বিষয়ে দুজনকে কারণ দর্শাতে বলেছেন হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান এ তথ্য জানিয়ে বলেছেন, এ বিষয়ে দুজনকে ২৫ আগস্টের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রাষ্ট্রপক্ষের ভাষ্য ও নথিপত্র থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি অর্থঋণ আদালতের দেওয়া এক আদেশের বৈধতা নিয়ে আমান ট্রেডিং করপোরেশনের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পার্টনার মো. রফিকুল ইসলাম রিট করেন। একই আদেশের বৈধতা নিয়ে আরেকটি রিট করেন তিনি। প্রথম রিটটি অপর একটি দ্বৈত বেঞ্চে খারিজ হয়।

রাষ্ট্রপক্ষের তথ্যমতে, দ্বিতীয় রিটের পরিপ্রেক্ষিতে হওয়া রুল হাইকোর্টের ওই বেঞ্চে শুনানির জন্য ওঠে। একই বিষয়ে পৃথক রিট ও তথ্য গোপনের বিষয়টি আদালতে তুলে ধরেন প্রাইম ব্যাংকের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো.রুহুল কুদ্দুস কাজল (অ্যাটর্নি জেনারেল)। গত ২৯ জুলাই শুনানি নিয়ে আদালত আজ আদেশের জন্য দিন রেখেছিলেন। তারই ধারাবাহিকতায় আগে একটি রিট করা হয়েছিল বলে বিষয়টি আদালতে উপস্থাপন করেন। সে অনুযায়ী আজ আদেশ হয়।

দ্বিতীয় রিটে কিংবা এ সংক্রান্ত আবেদনে তা উল্লেখ করা হয়নি। তথ্য গোপনের বিষয়টি আদালতকে অবহিত করেন প্রাইম ব্যাংকের জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল। গত ২৯ জুলাই আদালত রিট আবেদনকারী ও প্রথম রিটের আইনজীবীকে আজ হাজির হতে বলেন।

আগের রিট খারিজ হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট আইনজীবী জানতেন এবং তা আদালতের সামনে স্বীকার করেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। আদেশের বিষয়ে তিনি বলেন, আদালত রিট আবেদনকারী ও তার আইনজীবীকে শোকজ (কারণ দর্শানোর) জন্য বলেছেন।

রিট আবেদনকারী ও তার আইনজীবী আজ আদালতে উপস্থিত ছিলেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

তিনি বলেন, অর্থঋণ আদালতের আদেশ চ্যালেঞ্জ করে দ্বিতীয় রিটটি করা হয়। একই আদেশ চ্যালেঞ্জ করে আগেও আবেদনকারী একটি রিট করেন, যা খারিজ হয়। এ তথ্য গোপন করা হয়েছে। বিষয়টি জানতে চাইলে রিটকারী আইনজীবীও ঘটনার সততা স্বীকার করেন।

এফএইচ/এমএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow