একজন শিশুও বাদ নয়: গৌরীপুরে টিকাদান ক্যাম্পেইনে জোর

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়নে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভার্ট। তিনি জানান, গত ২০ এপ্রিল থেকে উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্র ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে হাম-রুবেলার টিকা প্রদান করা হচ্ছে। কর্মসূচির আওতায় কোনো শিশু যাতে বাদ না পড়ে, সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, উপজেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের তথ্য সংগ্রহ করা হয়েছে। গৌরীপুর উপজেলায় মোট ৪০ হাজার ৩১ জন শিশুকে টিকাদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা। তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে টিকাদান কার্যক্রম শতভাগ সফল করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছ

একজন শিশুও বাদ নয়: গৌরীপুরে টিকাদান ক্যাম্পেইনে জোর

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়নে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভার্ট।

তিনি জানান, গত ২০ এপ্রিল থেকে উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্র ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে হাম-রুবেলার টিকা প্রদান করা হচ্ছে। কর্মসূচির আওতায় কোনো শিশু যাতে বাদ না পড়ে, সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, উপজেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের তথ্য সংগ্রহ করা হয়েছে। গৌরীপুর উপজেলায় মোট ৪০ হাজার ৩১ জন শিশুকে টিকাদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা।

তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে টিকাদান কার্যক্রম শতভাগ সফল করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদত হোসেন, একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজেন্দ্র দেবনাথ, নুরুল খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা।

সভায় বক্তারা শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকাদানের আওতায় আনার উপর গুরুত্বারোপ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow