একটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল, ড্র’ই হলো ৯টি, কে কোথায় দাঁড়িয়ে?
বিশ্বকাপে খেলছে ৪৮টি দেশ। এবারের আসরটিই সবচেয়ে বড়। সর্বোচ্চ ম্যাচও অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপে, ১০৪টি। এরই মধ্যে গ্রুপ পর্বের প্রথম রাউন্ড শেষ হয়ে গেছে। প্রতিটি দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে। ৪৮ দল মোট ২৪টি ম্যাচ খেলেছে এই রাউন্ডে। বিশ্বকাপের এই পর্যায়ে এসে মিশ্র পরিস্থিতি সৃষ্টি কয়েছে। ফেবারিটদের কেউ কেউ প্রত্যাশিত সাফল্য পেয়েছে গ্রুপ পর্বে, কেউ কেউ হোঁচট খেয়েছে। হতাশাজনক পারফরম্যান্সও এসেছে কোনো কোনো দলের কাছ থেকে। তবে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে তুলনামূলক ছোট দলগুলো। কেপ ভার্দে, কঙ্গো ডিআর, সৌদি আরব, মিশর কিংবা কানাডা- এসব দল অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে। বিশ্বকাপে গোল করা এবং ফেবারিটদের কাছ থেকে একটি করে পয়েন্ট কেড়ে নেওয়ার কৃতিত্ব দেখিয়েছে তারা। বিশেষ করে কেপ ভার্দে। বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা দলটি স্পেনের মত শিরোপার অন্যতম ফেবারিট দলটিকে গোলশূন্য ঠেকিয়ে দিয়েছে। দলটির গোলরক্ষক ভোজিনহা ছিলেন দুর্দান্ত। হিমালয় পাহাড়ের মত অটল ছিলেন স্পেনের মুহুর্মুহু আক্রমণের সামনে। হতাশাজনক পারফরম্যান্স এসেছে ব্রাজিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, পর্তুগাল এবং উরুগুয়ের কাছ থেকে। পক্ষান্তরে প্রত্যাশিত পারফরম্যান
বিশ্বকাপে খেলছে ৪৮টি দেশ। এবারের আসরটিই সবচেয়ে বড়। সর্বোচ্চ ম্যাচও অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপে, ১০৪টি। এরই মধ্যে গ্রুপ পর্বের প্রথম রাউন্ড শেষ হয়ে গেছে। প্রতিটি দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে। ৪৮ দল মোট ২৪টি ম্যাচ খেলেছে এই রাউন্ডে।
বিশ্বকাপের এই পর্যায়ে এসে মিশ্র পরিস্থিতি সৃষ্টি কয়েছে। ফেবারিটদের কেউ কেউ প্রত্যাশিত সাফল্য পেয়েছে গ্রুপ পর্বে, কেউ কেউ হোঁচট খেয়েছে। হতাশাজনক পারফরম্যান্সও এসেছে কোনো কোনো দলের কাছ থেকে।
তবে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে তুলনামূলক ছোট দলগুলো। কেপ ভার্দে, কঙ্গো ডিআর, সৌদি আরব, মিশর কিংবা কানাডা- এসব দল অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে। বিশ্বকাপে গোল করা এবং ফেবারিটদের কাছ থেকে একটি করে পয়েন্ট কেড়ে নেওয়ার কৃতিত্ব দেখিয়েছে তারা।
বিশেষ করে কেপ ভার্দে। বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা দলটি স্পেনের মত শিরোপার অন্যতম ফেবারিট দলটিকে গোলশূন্য ঠেকিয়ে দিয়েছে। দলটির গোলরক্ষক ভোজিনহা ছিলেন দুর্দান্ত। হিমালয় পাহাড়ের মত অটল ছিলেন স্পেনের মুহুর্মুহু আক্রমণের সামনে।
হতাশাজনক পারফরম্যান্স এসেছে ব্রাজিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, পর্তুগাল এবং উরুগুয়ের কাছ থেকে। পক্ষান্তরে প্রত্যাশিত পারফরম্যান্স করে বিশ্বকাপে নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে হাজির হয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ডের মত দলগুলো। জার্মানি তো নবাগত কুরাসাওকে ৭ গোল দিয়েছে। প্রত্যাশিত সূচনা করেছেন মেসি, হ্যাটট্রিক করে।
ইংল্যান্ড এখনও পর্যন্ত সেরা ম্যাচ উপহার দিয়ে ক্রোয়েশিয়ার মত শক্তিশালী দলকে হারিয়েছে ৪-২ গোলে। ফ্রান্সও প্রত্যাশিত পারফরম্যান্স দেখিয়েছে। এমবাপে করেছেন জোড়া গোল। সেনেগালকে তারা হারিয়েছে ৩-১ গোলে। পূর্ণ পয়েন্ট অর্জন করে রাউন্ড অব-৩২ এ এক পা দিয়েই রেখেছে তারা, বলা যায়।
প্রথম রাউন্ডের ২৪ ম্যাচের মধ্যে ৯টি ম্যাচই ড্র হয়েছে। এর মধ্যে ‘বি’ গ্রুপে সুইজারল্যান্ড ১-১ কাতার এবং কানাডা ১-১ বসনিয়া-হার্জেগোভিনা ম্যাচ দুটি ড্র হয়। গ্রুপ ‘সি’ ড্র হয় মরক্কো ১-১ ব্রাজিল ম্যাচটি। গ্রুপ এফ-এ ড্র হয়, জাপান ২-২ নেদারল্যান্ডস ম্যাচ।
গ্রুপ জি-তে ড্র হয়েছে দুটি। নিউজিল্যান্ড ২-২ ইরান ও বেলজিয়াম ১-১ মিশর ম্যাচ। এইচ গ্রুপে- স্পেন ০-০ ড্র করেছে কেপ ভার্দের সঙ্গে। একই গ্রুপে সৌদি আরব ও উরুগুয়ে ড্র করেছে ১-১ গোলে। গ্রুপ জে’ তে ড্র হয়েছে অস্ট্রিয়া ১-১ জর্ডান ম্যাচ।
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের ২৪ ম্যাচে মোট ৭৯টি গোল হয়েছে। গড়ে প্রতি ম্যাচে গোল = ৭৯ ÷ ২৪ = ৩.২৯ টি করে।
প্রথম রাউন্ডের উল্লেখযোগ্য তথ্য
- সবচেয়ে বড় জয়: জার্মানি ৭-১ কুরাসাও
- সবচেয়ে বেশি গোলের ম্যাচ: জার্মানি ৭-১ কুরাসাও (৮ গোল)
- সর্বাধিক আলোচিত ম্যাচ: আর্জেন্টিনা ৩-১ আলজেরিয়া, যেখানে লিওনেল মেসি করেছেন হ্যাটট্রিক।
- চারটি গ্রুপে (বি, জি এবং আংশিকভাবে অন্যান্য ম্যাচে) এখনো সব দল পয়েন্টের হিসেবে খুব কাছাকাছি অবস্থানে রয়েছে, ফলে দ্বিতীয় ম্যাচগুলো হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথম রাউন্ড শেষে দেখে নিন ১২ গ্রুপের পয়েন্ট টেবিল
গ্রুপ ‘এ’
| দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল | হজম | গোল পার্থক্য | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
| মেক্সিকো | ১ | ১ | ০ | ০ | ২ | ০ | +২ | ৩ |
| দক্ষিণ কোরিয়া | ১ | ১ | ০ | ০ | ২ | ১ | +১ | ৩ |
| চেকিয়া | ১ | ০ | ০ | ১ | ১ | ২ | -১ | ০ |
| দক্ষিণ আফ্রিকা | ১ | ০ | ০ | ১ | ০ | ২ | -২ | ০ |
গ্রুপ ‘বি’
| দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল | হজম | গোল পার্থক্য | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
| সুইজারল্যান্ড | ১ | ০ | ১ | ০ | ১ | ১ | ০ | ১ |
| কানাডা | ১ | ০ | ১ | ০ | ১ | ১ | ০ | ১ |
| কাতার | ১ | ০ | ১ | ০ | ১ | ১ | ০ | ১ |
| বসনিয়া-হার্জেগোভিনা | ১ | ০ | ১ | ০ | ১ | ১ | ০ | ১ |
গ্রুপ ‘সি’
| দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল | হজম | গোল পার্থক্য | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
| স্কটল্যান্ড | ১ | ১ | ০ | ০ | ১ | ০ | +১ | ৩ |
| মরক্কো | ১ | ০ | ১ | ০ | ১ | ১ | ০ | ১ |
| ব্রাজিল | ১ | ০ | ১ | ০ | ১ | ১ | ০ | ১ |
| হাইতি | ১ | ০ | ০ | ১ | ০ | ১ | -১ | ০ |
গ্রুপ ‘ডি’
| দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল | হজম | গোল পার্থক্য | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
| যুক্তরাষ্ট্র | ১ | ১ | ০ | ০ | ৪ | ১ | +৩ | ৩ |
| অস্ট্রেলিয়া | ১ | ১ | ০ | ০ | ২ | ০ | +২ | ৩ |
| তুরস্ক | ১ | ০ | ০ | ১ | ০ | ২ | -২ | ০ |
| প্যারাগুয়ে | ১ | ০ | ০ | ১ | ১ | ৪ | -৩ | ০ |
গ্রুপ ‘ই’
| দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল | হজম | গোল পার্থক্য | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
| জার্মানি | ১ | ১ | ০ | ০ | ৭ | ১ | +৬ | ৩ |
| আইভরি কোস্ট | ১ | ১ | ০ | ০ | ১ | ০ | +১ | ৩ |
| ইকুয়েডর | ১ | ০ | ০ | ১ | ০ | ১ | -১ | ০ |
| কুরাসাও | ১ | ০ | ০ | ১ | ১ | ৭ | -৬ | ০ |
গ্রুপ ‘এফ’
| দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল | হজম | গোল পার্থক্য | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
| সুইডেন | ১ | ১ | ০ | ০ | ৫ | ১ | +৪ | ৩ |
| জাপান | ১ | ০ | ১ | ০ | ২ | ২ | ০ | ১ |
| নেদারল্যান্ডস | ১ | ০ | ১ | ০ | ২ | ২ | ০ | ১ |
| তিউনিসিয়া | ১ | ০ | ০ | ১ | ১ | ৫ | -৪ | ০ |
গ্রুপ ‘জি’
| দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল | হজম | গোল পার্থক্য | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
| নিউজিল্যান্ড | ১ | ০ | ১ | ০ | ২ | ২ | ০ | ১ |
| ইরান | ১ | ০ | ১ | ০ | ২ | ২ | ০ | ১ |
| বেলজিয়াম | ১ | ০ | ১ | ০ | ১ | ১ | ০ | ১ |
| মিশর | ১ | ০ | ১ | ০ | ১ | ১ | ০ | ১ |
গ্রুপ ‘এইচ’
| দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল | হজম | গোল পার্থক্য | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
| উরুগুয়ে | ১ | ১ | ০ | ০ | ৪ | ১ | +৩ | ৩ |
| সৌদি আরব | ১ | ১ | ০ | ০ | ৩ | ১ | +২ | ৩ |
| স্পেন | ১ | ০ | ০ | ১ | ১ | ৩ | -২ | ০ |
| কেপ ভার্দে | ১ | ০ | ০ | ১ | ১ | ৪ | -৩ | ০ |
গ্রুপ ‘আই’
| দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল | হজম | গোল পার্থক্য | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
| নরওয়ে | ১ | ১ | ০ | ০ | ৩ | ০ | +৩ | ৩ |
| ফ্রান্স | ১ | ১ | ০ | ০ | ৩ | ১ | +২ | ৩ |
| সেনেগাল | ১ | ০ | ০ | ১ | ১ | ৩ | -২ | ০ |
| ইরাক | ১ | ০ | ০ | ১ | ০ | ৩ | -৩ | ০ |
গ্রুপ ‘জে’
| দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল | হজম | গোল পার্থক্য | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
| আর্জেন্টিনা | ১ | ১ | ০ | ০ | ৩ | ১ | +২ | ৩ |
| অস্ট্রিয়া | ১ | ০ | ১ | ০ | ১ | ১ | ০ | ১ |
| জর্ডান | ১ | ০ | ১ | ০ | ১ | ১ | ০ | ১ |
| আলজেরিয়া | ১ | ০ | ০ | ১ | ১ | ৩ | -২ | ০ |
গ্রুপ ‘কে’
| দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল | হজম | গোল পার্থক্য | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
| কলম্বিয়া | ১ | ১ | ০ | ০ | ৪ | ২ | +২ | ৩ |
| কঙ্গো ডিআর | ১ | ১ | ০ | ০ | ১ | ০ | +১ | ৩ |
| পর্তুগাল | ১ | ০ | ০ | ১ | ০ | ১ | -১ | ০ |
| উজবেকিস্তান | ১ | ০ | ০ | ১ | ২ | ৪ | -২ | ০ |
গ্রুপ ‘এল’
| দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল | হজম | গোল পার্থক্য | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
| ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ | ৪ | ২ | +২ | ৩ |
| ঘানা | ১ | ১ | ০ | ০ | ১ | ০ | +১ | ৩ |
| পানামা | ১ | ০ | ০ | ১ | ০ | ১ | -১ | ০ |
| ক্রোয়েশিয়া | ১ | ০ | ০ | ১ | ২ | ৪ | -২ | ০ |
আইএইচএস/
What's Your Reaction?