একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণবশত আগামী সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিতব্য পরীক্ষাটি মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত হবে।
সোমবার (২০ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত তারিখের এ পরীক্ষা ২১১৫২১ ও ২১১৫০১ পত্র কোডের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য। তবে পরীক্ষার পূর্বঘোষিত কেন্দ্র, সময়সূচি এবং অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে।