একমাত্র ধানের শীষ প্রতীকের মধ্যেই আল্লাহর রহমত রয়েছে: আলাল

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নির্বাচনি সকল প্রতীকের মধ্যে একমাত্র ধানের শীষ প্রতীকের মধ্যেই আল্লাহর রহমত রয়েছে। ধানের শীষ উন্নয়ন, স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রতীক। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের প্রার্থী এ.কে.এম. ফজলুল হক মিলনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলাল বলেন, এই নির্বাচনে যতগুলো দল রয়েছে, তার মধ্যে একমাত্র বিএনপিরই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এর বাহিরে যাদের কিছুটা আছে, তারা বিএনপির ঘাড়ে বসে দুই মন্ত্রণালয়ের চালিয়ে তা অর্জন করেছে। এর বাহিরে রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা কারো নেই। তিনি বলেন, এই নির্বাচন কোনো একটি আসনের জন্য নয়-এটি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লড়াই। আমরা এমন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষের কথা শোনা হবে এবং ভোটের মর্যাদা ফিরবে। উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য র

একমাত্র ধানের শীষ প্রতীকের মধ্যেই আল্লাহর রহমত রয়েছে: আলাল

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নির্বাচনি সকল প্রতীকের মধ্যে একমাত্র ধানের শীষ প্রতীকের মধ্যেই আল্লাহর রহমত রয়েছে। ধানের শীষ উন্নয়ন, স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রতীক। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের প্রার্থী এ.কে.এম. ফজলুল হক মিলনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, এই নির্বাচনে যতগুলো দল রয়েছে, তার মধ্যে একমাত্র বিএনপিরই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এর বাহিরে যাদের কিছুটা আছে, তারা বিএনপির ঘাড়ে বসে দুই মন্ত্রণালয়ের চালিয়ে তা অর্জন করেছে। এর বাহিরে রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা কারো নেই।

তিনি বলেন, এই নির্বাচন কোনো একটি আসনের জন্য নয়-এটি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লড়াই। আমরা এমন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষের কথা শোনা হবে এবং ভোটের মর্যাদা ফিরবে।

উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আব্দুর রহমান আরমান/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow