একমাস সাতদিন পর চেয়ারম্যান পেলো দিনাজপুর শিক্ষাবোর্ড

একমাস সাতদিন পর চেয়ারম্যান পেলো দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ। মঙ্গলবার (১৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ১১ মে বুকে ব্যথার কথা বলে পরীক্ষা নিয়ন্ত্রককে সরকারি মোবাইল জমা দেওয়ার পর আর অফিসে আসেননি সাবেক চেয়ারম্যান প্রফেসর মুহা. তৌহিদুল ইসলাম। তিনি লিখিতভাবেও কিছু জানাননি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের উল্লিখিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি, পদায়ন করা হলো। অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ ১৯৯৬ সালে ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পটুয়াখালী সরকারি কলেজে ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি নীলফামারী সরকারি মহিলা কলেজ ও কুড়িগ্রাম সরকারি কলেজে অধ্যাপনা করেন। ২০২৫ সালের ১৭ ডিসেম্বর তিনি সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। অধ্যাপক ইলিয়স আহমেদ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার

একমাস সাতদিন পর চেয়ারম্যান পেলো দিনাজপুর শিক্ষাবোর্ড

একমাস সাতদিন পর চেয়ারম্যান পেলো দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।

নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ।

মঙ্গলবার (১৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ১১ মে বুকে ব্যথার কথা বলে পরীক্ষা নিয়ন্ত্রককে সরকারি মোবাইল জমা দেওয়ার পর আর অফিসে আসেননি সাবেক চেয়ারম্যান প্রফেসর মুহা. তৌহিদুল ইসলাম। তিনি লিখিতভাবেও কিছু জানাননি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের উল্লিখিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি, পদায়ন করা হলো।

অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ ১৯৯৬ সালে ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পটুয়াখালী সরকারি কলেজে ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি নীলফামারী সরকারি মহিলা কলেজ ও কুড়িগ্রাম সরকারি কলেজে অধ্যাপনা করেন।

২০২৫ সালের ১৭ ডিসেম্বর তিনি সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। অধ্যাপক ইলিয়স আহমেদ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বাসিন্দা। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তিনি সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন।

এমদাদুল হক/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow