একসঙ্গে আসছে ফাহমিদা নবীর ৪০ গান
গানের ডালি নিয়ে একসঙ্গে হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সংগীত পরিচালক সজীব দাস। ১০ বা ২০টি নয়, এবার তারা শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন একসঙ্গে ৪০টি নতুন গান। সম্প্রতি গানগুলোর অডিও রেকর্ডিং শেষ হয়েছে। এখন সেগুলোর মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে। ধারাবাহিকভাবে গানগুলো প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ফাহমিদা নবী। আরও পড়ুন বঙ্গবন্ধুকে স্মরণ করে তারকাদের শোক ও শ্রদ্ধা ৪০টি গানের মধ্যে প্রথমেই প্রকাশ পেতে যাচ্ছে গোলাম মোরশেদের কথায় ‘ভালোবাসা চাইতে গেলে’ শিরোনামের গানটি। এরই মধ্যে গানটির ভিডিও ধারণের কাজ শেষ হয়েছে। শিগগিরই ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘লাকী আখান্দ ভাইয়ের শিষ্য সজীব একজন প্রচ্ছন্ন গানপাগল মানুষ। প্রচারের আড়ালে থেকে কাজ করে যেতে ভালোবাসেন তিনি। তার সঙ্গে আমার মিউজিক্যাল বোঝাপড়া দারুণ। ৪০টি গান নিয়ে আমরা দুজনেই খুব আশাবাদী।’ সজীব দাস বলেন, ‘ফাহমিদা আপার মতো গুণী শিল্পী আমার ওপর আস্থা রাখছেন, এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি। সব সময় তার জন্য সেরা সুরটি উপহার দেওয়ার চেষ্টা করি। আশা করছি, নতুন গ
গানের ডালি নিয়ে একসঙ্গে হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সংগীত পরিচালক সজীব দাস। ১০ বা ২০টি নয়, এবার তারা শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন একসঙ্গে ৪০টি নতুন গান।
সম্প্রতি গানগুলোর অডিও রেকর্ডিং শেষ হয়েছে। এখন সেগুলোর মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে। ধারাবাহিকভাবে গানগুলো প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ফাহমিদা নবী।
৪০টি গানের মধ্যে প্রথমেই প্রকাশ পেতে যাচ্ছে গোলাম মোরশেদের কথায় ‘ভালোবাসা চাইতে গেলে’ শিরোনামের গানটি। এরই মধ্যে গানটির ভিডিও ধারণের কাজ শেষ হয়েছে। শিগগিরই ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।
এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘লাকী আখান্দ ভাইয়ের শিষ্য সজীব একজন প্রচ্ছন্ন গানপাগল মানুষ। প্রচারের আড়ালে থেকে কাজ করে যেতে ভালোবাসেন তিনি। তার সঙ্গে আমার মিউজিক্যাল বোঝাপড়া দারুণ। ৪০টি গান নিয়ে আমরা দুজনেই খুব আশাবাদী।’
সজীব দাস বলেন, ‘ফাহমিদা আপার মতো গুণী শিল্পী আমার ওপর আস্থা রাখছেন, এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি। সব সময় তার জন্য সেরা সুরটি উপহার দেওয়ার চেষ্টা করি। আশা করছি, নতুন গানগুলোও শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
এর আগে ফাহমিদা নবী ও সজীব দাসের সুর ও কণ্ঠে ২০টি গান প্রকাশিত হয়েছে, যেগুলো শ্রোতাদের মধ্যে প্রশংসিতও হয়েছে। এর মধ্যে ২০১৯ সালে প্রকাশিত ‘চোখের কার্নিশে’ গানটি বিশেষভাবে আলোচিত হয়। এছাড়াও ‘ভুল করে ভালোবেসেছি’, ‘বকুল চাঁপা’, ‘মুক্তি আলোয়’, ‘মেঘ হয়ে লুকাও’ ও ‘চোখের জলে’সহ বেশ কিছু গান রয়েছে এই জুটির ঝুলিতে।
এমআই/এলআইএ
What's Your Reaction?

