একসঙ্গে ভোট দিলেন তিন বোন

সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সাধারণ মানুষের পাশাপাশি এই উৎসবে শামিল হলেন ঢালিউডের তিন কিংবদন্তি বোন—সুচন্দা, ববিতা ও চম্পা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে উপস্থিত হয়ে তারা একসঙ্গে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিন বোনকে একসঙ্গে কেন্দ্রে দেখে ভোটার ও উপস্থিত সবার মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। গাড়ি থেকে নেমে হাসিমুখে আলোকচিত্রীদের ক্যামেরায় পোজ দেন তারা। এরপর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন। ভোট শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ববিতা। তিনি বলেন, “দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক। আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক, দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে উঠুক। শিল্পীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে শিল্পচর্চা করতে পারেন—এটাই আমাদের কামনা।” গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার প্রত্যাশাই ব্যক্ত করেছেন ঢালিউডের এই তিন বরেণ্য অভিনেত্রী।

একসঙ্গে ভোট দিলেন তিন বোন

সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সাধারণ মানুষের পাশাপাশি এই উৎসবে শামিল হলেন ঢালিউডের তিন কিংবদন্তি বোন—সুচন্দা, ববিতা ও চম্পা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে উপস্থিত হয়ে তারা একসঙ্গে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

তিন বোনকে একসঙ্গে কেন্দ্রে দেখে ভোটার ও উপস্থিত সবার মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। গাড়ি থেকে নেমে হাসিমুখে আলোকচিত্রীদের ক্যামেরায় পোজ দেন তারা। এরপর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন।

ভোট শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ববিতা। তিনি বলেন, “দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক। আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক, দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে উঠুক। শিল্পীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে শিল্পচর্চা করতে পারেন—এটাই আমাদের কামনা।” গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার প্রত্যাশাই ব্যক্ত করেছেন ঢালিউডের এই তিন বরেণ্য অভিনেত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow