এক্সআর স্মার্টগ্লাস আনছে স্যামসাং-গুগল, থাকবে এআই ফিচার
প্রযুক্তি বিশ্বে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্যামসাং ও গুগলের যৌথভাবে তৈরি অ্যান্ড্রয়েড এক্সআর স্মার্টগ্লাস। গুগল আই/ও ২০২৬ ইভেন্টে ডিভাইসটির প্রাথমিক ধারণা তুলে ধরা হয়, যা চলতি বছরের শেষ দিকে নির্দিষ্ট বাজারে উন্মুক্ত হতে পারে। এনগ্যাজেট এর প্রতিবেদন থেকে জানা যায়-গুগল ও স্যামসাংয়ের এই প্রকল্পে সহযোগী হিসেবে রয়েছে বিশ্বখ্যাত চশমা ব্র্যান্ড ওয়ারবি পার্কার এবং জেন্টল মনস্টার। দুটি ব্র্যান্ডের মাধ্যমে ভিন্ন ডিজাইনের দুটি স্মার্টগ্লাস বাজারে আসবে-একটি থাকবে আধুনিক ও ফ্যাশনেবল লুক, অন্যটি তুলনামূলকভাবে ক্লাসিক ও সাধারণ ব্যবহার উপযোগী ডিজাইন। প্রাথমিকভাবে জানা গেছে, এই স্মার্টগ্লাসে কোনো বিল্ট-ইন ডিসপ্লে থাকবে না। এটি মূলত অডিও-ভিত্তিক ডিভাইস হিসেবে কাজ করবে। ব্যবহারকারীরা এতে ভয়েস কমান্ড, ইন-বিল্ট স্পিকার এবং ক্যামেরার মাধ্যমে বিভিন্ন সুবিধা পাবেন। ডিভাইসটি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকবে এবং ব্লুটুথ ও ওয়াই-ফাইয়ের মাধ্যমে ফোনের প্রসেসিং ক্ষমতা ব্যবহার করবে। ফলে ব্যবহারকারীরা ফোন পকেটে রেখেই বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবেন। এর মধ্যে থাকবে নেভিগেশন সহায়তা, কল ও মেসেজ নোটিফিকেশন,
প্রযুক্তি বিশ্বে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্যামসাং ও গুগলের যৌথভাবে তৈরি অ্যান্ড্রয়েড এক্সআর স্মার্টগ্লাস। গুগল আই/ও ২০২৬ ইভেন্টে ডিভাইসটির প্রাথমিক ধারণা তুলে ধরা হয়, যা চলতি বছরের শেষ দিকে নির্দিষ্ট বাজারে উন্মুক্ত হতে পারে।
এনগ্যাজেট এর প্রতিবেদন থেকে জানা যায়-গুগল ও স্যামসাংয়ের এই প্রকল্পে সহযোগী হিসেবে রয়েছে বিশ্বখ্যাত চশমা ব্র্যান্ড ওয়ারবি পার্কার এবং জেন্টল মনস্টার। দুটি ব্র্যান্ডের মাধ্যমে ভিন্ন ডিজাইনের দুটি স্মার্টগ্লাস বাজারে আসবে-একটি থাকবে আধুনিক ও ফ্যাশনেবল লুক, অন্যটি তুলনামূলকভাবে ক্লাসিক ও সাধারণ ব্যবহার উপযোগী ডিজাইন।
প্রাথমিকভাবে জানা গেছে, এই স্মার্টগ্লাসে কোনো বিল্ট-ইন ডিসপ্লে থাকবে না। এটি মূলত অডিও-ভিত্তিক ডিভাইস হিসেবে কাজ করবে। ব্যবহারকারীরা এতে ভয়েস কমান্ড, ইন-বিল্ট স্পিকার এবং ক্যামেরার মাধ্যমে বিভিন্ন সুবিধা পাবেন।
ডিভাইসটি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকবে এবং ব্লুটুথ ও ওয়াই-ফাইয়ের মাধ্যমে ফোনের প্রসেসিং ক্ষমতা ব্যবহার করবে। ফলে ব্যবহারকারীরা ফোন পকেটে রেখেই বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবেন। এর মধ্যে থাকবে নেভিগেশন সহায়তা, কল ও মেসেজ নোটিফিকেশন, রিয়েল-টাইম ভাষা অনুবাদ এবং স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ফিচার।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এতে গুগলের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’ ইন্টিগ্রেট করা থাকবে। ফলে ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে আরও স্মার্ট ও দ্রুত সেবা পাবেন। এআই-চালিত এই প্রযুক্তি ডিভাইসটিকে একটি পরিধানযোগ্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে পরিণত করবে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই স্মার্টগ্লাসের সবচেয়ে বড় দিক হলো ‘হ্যান্ডস-ফ্রি’ অভিজ্ঞতা। ব্যবহারকারীরা চোখ ও হাত ব্যবহার না করেই তথ্য গ্রহণ ও যোগাযোগ করতে পারবেন, যা দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
ডিজাইনের ক্ষেত্রে ওয়ারবি পার্কারের সংস্করণটি তুলনামূলকভাবে সাদামাটা ও ব্যবহারবান্ধব হবে, যা সাধারণ ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি। অন্যদিকে জেন্টল মনস্টারের সংস্করণটি বেশি ফ্যাশন-কেন্দ্রিক ও আধুনিক স্টাইলের হবে, যা তরুণ ও প্রযুক্তিপ্রেমীদের আকৃষ্ট করবে।
গুগল জানিয়েছে, এটি স্মার্টগ্লাসের প্রথম প্রজন্ম, তাই ভবিষ্যতে আরও উন্নত সংস্করণে ডিসপ্লে ও নতুন ফিচার যুক্ত করা হতে পারে।
কোম্পানি দুটি এখনো ডিভাইসটির দাম, পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন এবং নির্দিষ্ট লঞ্চের তারিখ প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে, এই বছরের শেষ দিকে নির্বাচিত কিছু বাজারে এটি উন্মুক্ত করা হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্যামসাং-গুগলের এই উদ্যোগ স্মার্টফোন-নির্ভর জীবনধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতের পরিধানযোগ্য প্রযুক্তির নতুন মানদণ্ড তৈরি করতে পারে।
সূত্র: এনগ্যাজেট
- আরও পড়ুন
ফেসবুকের রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার কারণ
মেটাকে সরকারের চিঠি, উসকানিমূলক কনটেন্ট সরানোর অনুরোধ
শাহজালাল/কেএসকে
What's Your Reaction?