এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার, পর্ষদের হাতেই পরিচালনার দায়িত্ব
একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংকে নিয়োজিত প্রশাসককে প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হবে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) তত্ত্বাবধানে। বৃহস্পতিবার (৩০ জুলাই) এক্সিম ব্যাংক থেকে প্রশাসক শওকাতুল আলম এবং তার প্রতিনিধিদের প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয় এবং ব্যবস্থাপনা পরিচালকদেরও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ব্যাংকগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দেয়। আরও পড়ুন ৮৫৭ কোটি টাকা আত্মসাৎ / এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন নামঞ্জুর পরবর্তীতে গত জুনে সরকার কাজি শায়রুল হাসানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আবেদুর
একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংকে নিয়োজিত প্রশাসককে প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হবে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) তত্ত্বাবধানে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এক্সিম ব্যাংক থেকে প্রশাসক শওকাতুল আলম এবং তার প্রতিনিধিদের প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয় এবং ব্যবস্থাপনা পরিচালকদেরও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ব্যাংকগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দেয়।
পরবর্তীতে গত জুনে সরকার কাজি শায়রুল হাসানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আবেদুর রহমান শিকদারকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়। নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায়িত্ব গ্রহণের পর প্রশাসক প্রত্যাহারের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার এক্সিম ব্যাংক থেকে প্রশাসক শওকাতুল আলম এবং তার প্রতিনিধিদের প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী আগস্টের মধ্যেই একীভূত হওয়া বাকি চারটি ব্যাংক থেকেও প্রশাসকদের প্রত্যাহার করা হবে।
প্রশাসক প্রত্যাহারের মাধ্যমে একীভূত ব্যাংকগুলোর স্বাভাবিক করপোরেট ব্যবস্থাপনায় ফিরে যাওয়ার প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইএআর/এমএমকে
What's Your Reaction?
