এটাও রিশাদের উন্নতির অংশ!

সিরিজে ১-১ এ সমতা। সিরিজ নির্ধারনী ম্যাচে একাদশে নেই দলের সেরা স্পিনার রিশাদ হোসেন। এই বিষ্ময়কর সিদ্ধান্ত অবশ্য আসতেই হতো। গত শেষ ৫ ম্যাচে তার কোটা মাত্র একবারই পূরণ করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ওভার আর পরের ম্যাচে ৯.৩ ওভার বোলিং করেন রিশাদ। যেখানে ম্যাচে ৫৬ রান খরচায় নেন ৩ উইকেট। সিরিজের শেষ ম্যাচে ৭ ওভার বোলিং করে নেন ৫৬ রানে ১ উইকেট। এরপর নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে ১০ ওভার করালেও পরের ম্যাচে বোলিং পান ৫ ওভার। আর সিরিজের শেষ ম্যাচে তো একাদশেই জায়গা পাননি। যেখানে পুরো ক্রিকেট বিশ্ব রিশাদের প্রতিভা নিয়ে রোমাঞ্চিত। সেখানে নিজ দেশের হয়ে খেলতে নেমেই কোটা পূরণ করতে পারছেন না রিশাদ, বলা ভালো করানো হচ্ছে না। তবে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ মনে করছেন এগুলো রিশাদের উন্নতির অংশ। শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন ‘এটা তার উন্নতিরই অংশ। কখনো কখনো আপনাকে বাইরে বসতে হয়। তখন আপনার মানসিকতা কেমন থাকে সেটাই গুরুত্বপূর্ণ। একজন কোচ হিসেবে তার মন শক্ত করা আমাদের দায়িত্ব। আন্তর্জাতিক ক্রিকেট মূলত মানসিকতার খেলা। দক্ষতা আপনাকে এখানে নি

এটাও রিশাদের উন্নতির অংশ!

সিরিজে ১-১ এ সমতা। সিরিজ নির্ধারনী ম্যাচে একাদশে নেই দলের সেরা স্পিনার রিশাদ হোসেন। এই বিষ্ময়কর সিদ্ধান্ত অবশ্য আসতেই হতো। গত শেষ ৫ ম্যাচে তার কোটা মাত্র একবারই পূরণ করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ওভার আর পরের ম্যাচে ৯.৩ ওভার বোলিং করেন রিশাদ। যেখানে ম্যাচে ৫৬ রান খরচায় নেন ৩ উইকেট। সিরিজের শেষ ম্যাচে ৭ ওভার বোলিং করে নেন ৫৬ রানে ১ উইকেট।

এরপর নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে ১০ ওভার করালেও পরের ম্যাচে বোলিং পান ৫ ওভার। আর সিরিজের শেষ ম্যাচে তো একাদশেই জায়গা পাননি। যেখানে পুরো ক্রিকেট বিশ্ব রিশাদের প্রতিভা নিয়ে রোমাঞ্চিত। সেখানে নিজ দেশের হয়ে খেলতে নেমেই কোটা পূরণ করতে পারছেন না রিশাদ, বলা ভালো করানো হচ্ছে না।

তবে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ মনে করছেন এগুলো রিশাদের উন্নতির অংশ। শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন ‘এটা তার উন্নতিরই অংশ। কখনো কখনো আপনাকে বাইরে বসতে হয়। তখন আপনার মানসিকতা কেমন থাকে সেটাই গুরুত্বপূর্ণ। একজন কোচ হিসেবে তার মন শক্ত করা আমাদের দায়িত্ব। আন্তর্জাতিক ক্রিকেট মূলত মানসিকতার খেলা। দক্ষতা আপনাকে এখানে নিয়ে আসে, কিন্তু এখানে টিকে থাকতে হলে মানসিকভাবে শক্ত হতে হয়। তাই তাকে মানসিকভাবে আরও শক্ত করা আমাদের দায়িত্ব। আসলে তাকে বাদ দেওয়া হয়নি। সে আগের ম্যাচে ভালোই বল করেছিল।’

একই সময়ে স্কোয়াডে থাকে অন্য স্পিনারদেরও সুযোগ দিতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট, ‘আমরা শুধু অন্য স্পিনারদেরও সুযোগ দিতে চেয়েছি। তাই যারা খেলছে না, তারাও যেন মানসিকভাবে ইতিবাচক থাকে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow