‘এটি এমন ক্ষত, যা কখনো মুছে যাবে না’ আর্জেন্টিনার কাছে হার নিয়ে টুখেল
২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইংল্যান্ড। ম্যাচে এগিয়েও শেষ মুহূর্তে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয় থ্রি লায়ন্সদের। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে আসর শেষ করলেও সেই সেমিফাইনালের যন্ত্রণা এখনো ভুলতে পারেননি ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল। আর্জেন্টিনার বিপক্ষে হারের পর রক্ষণাত্মক কৌশল এবং বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন টুখেল। বিশেষ করে দল এগিয়ে থাকার পর অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। ফ্রান্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই সেমিফাইনালের প্রসঙ্গ উঠতেই টুখেল স্বীকার করেন, আর্জেন্টিনার কাছে হারটি এখনো তাকে কষ্ট দেয়। ‘এটি এমন এক ক্ষত, যা কখনো মুছে যাবে না,’ বলেন ইংল্যান্ড কোচ। তবে সমালোচনাকে পেছনে ফেলে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও গর্ব প্রকাশ করেন তিনি, ‘১৯৬৬ সালের পর এটাই আমাদের প্রথম পদক, তাও আবার বিদেশের মাটিতে। আমি আশা করি, খেলোয়াড়রা নিজেদের নিয়ে গর্ব অনুভব করবে।’ ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান মূল্যা
২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইংল্যান্ড। ম্যাচে এগিয়েও শেষ মুহূর্তে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয় থ্রি লায়ন্সদের। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে আসর শেষ করলেও সেই সেমিফাইনালের যন্ত্রণা এখনো ভুলতে পারেননি ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল।
আর্জেন্টিনার বিপক্ষে হারের পর রক্ষণাত্মক কৌশল এবং বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন টুখেল। বিশেষ করে দল এগিয়ে থাকার পর অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই সেমিফাইনালের প্রসঙ্গ উঠতেই টুখেল স্বীকার করেন, আর্জেন্টিনার কাছে হারটি এখনো তাকে কষ্ট দেয়। ‘এটি এমন এক ক্ষত, যা কখনো মুছে যাবে না,’ বলেন ইংল্যান্ড কোচ।
তবে সমালোচনাকে পেছনে ফেলে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও গর্ব প্রকাশ করেন তিনি, ‘১৯৬৬ সালের পর এটাই আমাদের প্রথম পদক, তাও আবার বিদেশের মাটিতে। আমি আশা করি, খেলোয়াড়রা নিজেদের নিয়ে গর্ব অনুভব করবে।’
ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান মূল্যায়ন করতে গিয়ে টুখেল বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ফাইনালে ওঠা এবং বিশ্বকাপ জেতা। আমরা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করেছি, তীব্র গরমে খেলেছি, অতিরিক্ত সময় খেলেছি, এমনকি ১০ জন নিয়েও লড়েছি। আমরা দেখিয়েছি, এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে। এসব নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত।’
প্রথমার্ধের শেষে নিজের সাবেক শিষ্য কিলিয়ান এমবাপের সঙ্গে সংক্ষিপ্ত আলাপও করেন টুখেল। পিএসজিতে কোচ থাকার সময় এমবাপের সঙ্গেও কাজ করেছিলেন তিনি। এ প্রসঙ্গে টুখেল বলেন, ‘খুব ভালো লেগেছে। আমরা কিছুক্ষণ কথা বলেছি। প্রথমার্ধের পর আমি খুব একটা খুশি ছিলাম না, কারণ ম্যাচটি কিছুটা বিশৃঙ্খল ছিল। তবে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলাপ হয়েছে।’
এছাড়া ফ্রান্সের বিদায়ী কোচ দিদিয়ের দেশমের প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি একজন ভদ্রলোক এবং বিজয়ী। কী অসাধারণ ব্যক্তিত্ব, কী দারুণ কোচ! এত বিনয়ী ও আন্তরিক মানুষ আমি খুব কমই দেখেছি।’
এদিকে ২০২৫ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের দায়িত্ব নেওয়া টুখেল চলতি বছরের শুরুতে নিজের চুক্তির মেয়াদ ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত বাড়িয়েছেন। ভবিষ্যতেও ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্বে থাকতে চান বলেও জানিয়েছেন তিনি।
আরএএইচইউএল/এমএমআর
What's Your Reaction?