এনটিআরসিএর চেয়ারম্যানের দায়িত্বে মিজ আলিফ রুদাবা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মিজ আলিফ রুদাবা। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমিক-২ অনুবিভাগের অতিরিক্ত সচিব। সোমবার (২০ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। আদেশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২ অনুবিভাগ) মিজ আলিফ রুদাবাকে বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব (আর্থিক ক্ষমতাসহ) দেওয়া হলো। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক দায়িত্বভার ভাতা প্রাপ্য হবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জানা যায়, গত ২৬ এপ্রিল এনটিআরসিএর চেয়ারম্যান পদ থেকে আমিনুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়। একই দিনে রাজা আব্দুল হাইকে এ পদে নিয়োগ দেওয়া হয়। গত ৫ মে তিনি চেয়ারম্যান পদে যোগদান করেন। তবে এ পদে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে এরপর আর অফিস করেননি। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এরপর থেকে এনটিআরসিএতে নিয়মিত চেয়ারম্যান নেই। কখনও সচিব, কখনও অন্য কর্ম

এনটিআরসিএর চেয়ারম্যানের দায়িত্বে মিজ আলিফ রুদাবা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মিজ আলিফ রুদাবা। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমিক-২ অনুবিভাগের অতিরিক্ত সচিব।

সোমবার (২০ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২ অনুবিভাগ) মিজ আলিফ রুদাবাকে বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব (আর্থিক ক্ষমতাসহ) দেওয়া হলো।

অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক দায়িত্বভার ভাতা প্রাপ্য হবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা যায়, গত ২৬ এপ্রিল এনটিআরসিএর চেয়ারম্যান পদ থেকে আমিনুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়। একই দিনে রাজা আব্দুল হাইকে এ পদে নিয়োগ দেওয়া হয়। গত ৫ মে তিনি চেয়ারম্যান পদে যোগদান করেন। তবে এ পদে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে এরপর আর অফিস করেননি। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

এরপর থেকে এনটিআরসিএতে নিয়মিত চেয়ারম্যান নেই। কখনও সচিব, কখনও অন্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কেউ মানছেন না বলে অভিযোগ ওঠে। এতে এনটিআরসিএতে বিশৃঙ্খলা দেখা দেয়। কার্যক্রমও ঝিমিয়ে পড়ে। আটকে যায় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিসহ বিভিন্ন নিয়োগপ্রক্রিয়া। অবশেষে এ পদে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

এএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow