এপ্রিলে ইরাকে ৩৬ ভূমিকম্প, সীমান্ত এলাকাতেই বেশি

এপ্রিলে ইরাকে মোট ৩৬টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর বেশিরভাগই সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। দেশটির আবহাওয়া ও ভূকম্পন কর্তৃপক্ষের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর শাফাক নিউজের। প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে ১৬টি ভূমিকম্প ইরাকের ভেতরে এবং ২০টি আশপাশের সীমান্ত অঞ্চলে অনুভূত হয়। সীমান্তবর্তী ভূমিকম্পগুলোর মধ্যে ইরানের কাছে ১০টি, তুরস্কে ৯টি এবং সিরিয়ার হাসাকা অঞ্চলে ১টি ছিল। ইরাকের অভ্যন্তরে সবচেয়ে বেশি কম্পন হয়েছে সুলাইমানিয়া প্রদেশে। সেখানকার শহর এলাকা, দুকান ও পেনজউইনে মোট ৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়। এছাড়া নিনেভেহ, দোহুক, এরবিল ও দিয়ালা প্রদেশেও কয়েকটি কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পগুলোর মাত্রা ছিল ১ থেকে ৫-এর মধ্যে এবং গভীরতা ছিল ৫-৩৯ কিলোমিটার পর্যন্ত। তবে এসব ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  

এপ্রিলে ইরাকে ৩৬ ভূমিকম্প, সীমান্ত এলাকাতেই বেশি

এপ্রিলে ইরাকে মোট ৩৬টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর বেশিরভাগই সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। দেশটির আবহাওয়া ও ভূকম্পন কর্তৃপক্ষের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর শাফাক নিউজের।

প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে ১৬টি ভূমিকম্প ইরাকের ভেতরে এবং ২০টি আশপাশের সীমান্ত অঞ্চলে অনুভূত হয়। সীমান্তবর্তী ভূমিকম্পগুলোর মধ্যে ইরানের কাছে ১০টি, তুরস্কে ৯টি এবং সিরিয়ার হাসাকা অঞ্চলে ১টি ছিল।

ইরাকের অভ্যন্তরে সবচেয়ে বেশি কম্পন হয়েছে সুলাইমানিয়া প্রদেশে। সেখানকার শহর এলাকা, দুকান ও পেনজউইনে মোট ৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়। এছাড়া নিনেভেহ, দোহুক, এরবিল ও দিয়ালা প্রদেশেও কয়েকটি কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পগুলোর মাত্রা ছিল ১ থেকে ৫-এর মধ্যে এবং গভীরতা ছিল ৫-৩৯ কিলোমিটার পর্যন্ত। তবে এসব ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow