এবার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল আয়ারল্যান্ড

গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’র সদস্যদের আটক করার ঘটনায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে আয়ারল্যান্ড। দেশটির উপপ্রধানমন্ত্রী সাইমন হ্যারিস এ ঘটনাকে জঘন্য আখ্যা দিয়ে ইউরোপীয় ইউনিয়নের শক্ত ও স্পষ্ট প্রতিক্রিয়া দাবি করেছেন। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হস্তক্ষেপ কিছুতেই স্বাভাবিকভাবে নিচ্ছে না আয়ারল্যান্ড। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর সমাধান দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সাইমন হ্যারিস বলেন, সুমুদ ফ্লোটিলার অবৈধভাবে আটক সদস্যদের প্রতি ইসরায়েল সরকারের আচরণ নিন্দনীয় এবং এর কোনো বিহিত না হওয়া উচিত নয়। তিনি আরও বলেন, শুধু নিন্দা যথেষ্ট নয়। এটি অত্যন্ত ঘৃণ্য ঘটনা। আটক কার্যক্রমকে আন্তর্জাতিক আইনের আরও একটি স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন তিনি। আয়ারল্যান্ড দীর্ঘদিন ধরেই ইউরোপীয় ইউনিয়নের ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তির বাণিজ্যিক অংশ স্থগিত করার আহ্বান জানিয়ে আসছে। সাইমন হ্যারিস বলেন, ইউরোপের পদক্ষেপ নেওয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে।

এবার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল আয়ারল্যান্ড

গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’র সদস্যদের আটক করার ঘটনায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে আয়ারল্যান্ড। দেশটির উপপ্রধানমন্ত্রী সাইমন হ্যারিস এ ঘটনাকে জঘন্য আখ্যা দিয়ে ইউরোপীয় ইউনিয়নের শক্ত ও স্পষ্ট প্রতিক্রিয়া দাবি করেছেন।

বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হস্তক্ষেপ কিছুতেই স্বাভাবিকভাবে নিচ্ছে না আয়ারল্যান্ড। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর সমাধান দাবি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সাইমন হ্যারিস বলেন, সুমুদ ফ্লোটিলার অবৈধভাবে আটক সদস্যদের প্রতি ইসরায়েল সরকারের আচরণ নিন্দনীয় এবং এর কোনো বিহিত না হওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, শুধু নিন্দা যথেষ্ট নয়। এটি অত্যন্ত ঘৃণ্য ঘটনা। আটক কার্যক্রমকে আন্তর্জাতিক আইনের আরও একটি স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন তিনি।

আয়ারল্যান্ড দীর্ঘদিন ধরেই ইউরোপীয় ইউনিয়নের ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তির বাণিজ্যিক অংশ স্থগিত করার আহ্বান জানিয়ে আসছে। সাইমন হ্যারিস বলেন, ইউরোপের পদক্ষেপ নেওয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow