এবার কানাডায় হান্টাভাইরাস আতঙ্ক
কানাডায় প্রথমবারের মতো হান্টাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তি এমভি হন্ডিয়াস নামের একটি প্রমোদতরীর যাত্রী ছিলেন। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার স্বাস্থ্য কর্মকর্তা বনি হেনরি জানিয়েছেন, ওই ব্যক্তি জ্বর ও মাথাব্যথাসহ হালকা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিক পরীক্ষায় তার শরীরে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত করতে নমুনা এখন উইনিপেগের ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি জনসাধারণের সংস্পর্শে আসেননি। ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পর্যবেক্ষণ ব্যবস্থায় নেওয়া হয় তাকে। এ পর্যন্ত এমভি হন্ডিয়াস জাহাজে হান্টাভাইরাসে বিশ্বজুড়ে ১১ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তিনজন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, হান্টাভাইরাস সাধারণত ইঁদুরের মলমূত্র বা বর্জ্যের সংস্পর্শে ছড়ায়। এটি সহজে মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় না। তবে এবারের প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত অ্যান্ডিস স্ট্রেইন খুব বিরল ক্ষেত্রে মানবদেহ থেকেও ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র : শাফাক নিউজ
কানাডায় প্রথমবারের মতো হান্টাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তি এমভি হন্ডিয়াস নামের একটি প্রমোদতরীর যাত্রী ছিলেন।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার স্বাস্থ্য কর্মকর্তা বনি হেনরি জানিয়েছেন, ওই ব্যক্তি জ্বর ও মাথাব্যথাসহ হালকা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিক পরীক্ষায় তার শরীরে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত করতে নমুনা এখন উইনিপেগের ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি জনসাধারণের সংস্পর্শে আসেননি। ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পর্যবেক্ষণ ব্যবস্থায় নেওয়া হয় তাকে।
এ পর্যন্ত এমভি হন্ডিয়াস জাহাজে হান্টাভাইরাসে বিশ্বজুড়ে ১১ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তিনজন।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, হান্টাভাইরাস সাধারণত ইঁদুরের মলমূত্র বা বর্জ্যের সংস্পর্শে ছড়ায়। এটি সহজে মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় না। তবে এবারের প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত অ্যান্ডিস স্ট্রেইন খুব বিরল ক্ষেত্রে মানবদেহ থেকেও ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র : শাফাক নিউজ
What's Your Reaction?