এবার দীপিকাকে সমর্থন জানালেন কারিনা কাপুর
বলিউডে দীর্ঘদিন ধরে একটি অলিখিত নিয়ম যেন চলেই আসছে— নায়িকা মানেই গ্ল্যামার, আর মাতৃত্ব মানেই ক্যারিয়ারের গতি থেমে যাওয়া। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা বদলাচ্ছে, আর বদলাচ্ছেন তারকারাও। ক্যারিয়ারের মধ্যগগনে বিয়ে ও মাতৃত্বকে আলিঙ্গন করেও যে বড়পর্দায় সমান দাপট দেখানো যায়, তার অন্যতম উদাহরণ হয়ে উঠেছেন কারিনা কাপুর খান। সম্প্রতি মাতৃত্বকালীন বিরতি ও কাজের সময় নিয়ে নিজের সিদ্ধান্তের কারণে আলোচনায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। আর সেই সিদ্ধান্তের পক্ষেই এবার খোলাখুলি সমর্থন জানালেন কারিনা। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন— মা হওয়া কোনোভাবেই একজন অভিনেত্রীর ক্যারিয়ারের শেষ নয়; বরং নতুন শক্তি ও আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসার আরেকটি অধ্যায়। মেয়ে দুয়ার জন্মের পর নিজের পেশাদার জীবনে বড় পরিবর্তন এনেছেন দীপিকা। তিনি জানান, দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। আর এই শর্তের কারণেই সন্দীপ রেড্ডী ভাঙ্গার ‘স্পিরিট’ ও ‘কল্কি’র সিক্যুয়েলের মতো বড় প্রজেক্ট থেকে বাদ পড়েছেন তিনি। দীপিকার এই সিদ্ধান্ত নিয়ে যখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন কারিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘শুরু থেকেই নিজের
বলিউডে দীর্ঘদিন ধরে একটি অলিখিত নিয়ম যেন চলেই আসছে— নায়িকা মানেই গ্ল্যামার, আর মাতৃত্ব মানেই ক্যারিয়ারের গতি থেমে যাওয়া। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা বদলাচ্ছে, আর বদলাচ্ছেন তারকারাও। ক্যারিয়ারের মধ্যগগনে বিয়ে ও মাতৃত্বকে আলিঙ্গন করেও যে বড়পর্দায় সমান দাপট দেখানো যায়, তার অন্যতম উদাহরণ হয়ে উঠেছেন কারিনা কাপুর খান।
সম্প্রতি মাতৃত্বকালীন বিরতি ও কাজের সময় নিয়ে নিজের সিদ্ধান্তের কারণে আলোচনায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। আর সেই সিদ্ধান্তের পক্ষেই এবার খোলাখুলি সমর্থন জানালেন কারিনা। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন— মা হওয়া কোনোভাবেই একজন অভিনেত্রীর ক্যারিয়ারের শেষ নয়; বরং নতুন শক্তি ও আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসার আরেকটি অধ্যায়।
মেয়ে দুয়ার জন্মের পর নিজের পেশাদার জীবনে বড় পরিবর্তন এনেছেন দীপিকা। তিনি জানান, দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। আর এই শর্তের কারণেই সন্দীপ রেড্ডী ভাঙ্গার ‘স্পিরিট’ ও ‘কল্কি’র সিক্যুয়েলের মতো বড় প্রজেক্ট থেকে বাদ পড়েছেন তিনি।
দীপিকার এই সিদ্ধান্ত নিয়ে যখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন কারিনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘শুরু থেকেই নিজের বক্তব্য পরিষ্কার রাখাটা খুব জরুরি। আমি কী চাইছি আর কী চাইছি না, সেটা স্পষ্ট করে বলা উচিত। যেমন আমার বাড়িতে এখন দুই সন্তান রয়েছে। আমি প্রথম থেকেই নির্মাতাদের বলে দিয়েছি আমি ঠিক কীভাবে কাজ করতে পারব।’
তার কথায়, ‘পরিবারের প্রতি দায়িত্ব সবার আগে। তাই কতক্ষণ কাজ করা সম্ভব আর কতক্ষণ নয়, সেই সীমারেখাটা নিজেরই টানা উচিত। এতে কোনো লুকোচুরি বা দ্বিধা থাকা উচিত নয়।’
উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর নিজের চুক্তিতে একাধিক পরিবর্তন এনেছেন। মেয়ে দুয়াকে পর্যাপ্ত সময় দিতেই মূলত কাজের সময় নির্দিষ্ট করেছেন তিনি। যদিও এই কারণে বড় বাজেটের ছবি হাতছাড়া হয়েছে তার, তবুও নিজের সিদ্ধান্তে অটল এই অভিনেত্রী।
What's Your Reaction?