এবার মেয়র পদে লড়ায়ের ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক নেত্রী নীলা ইসরাফিল। মঙ্গলবার (৬ মে) রাত ৯টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সংবলিত পোস্টার শেয়ার করে এ ঘোষণা দেন তিনি। পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন, “সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।” ঘোষণার পর নিজের অ্যাকাউন্টে আরও দুটি পোস্ট দেন তিনি। এক পোস্টে প্রশ্ন রেখে লেখেন, “কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে?” অন্য একটি পোস্টে তিনি বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ এবং উন্নত নগর হিসেবে গড়ে তুলব। পাশাপাশি আমার নগরী থাকবে রাজাকারমুক্ত—কথা দিলাম!” জানা গেছে, নীলা ইসরাফিল সাবেক অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফ-এর ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী। জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজপথে সক্রিয় ছিলেন তিনি। ৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক নেত্রী নীলা ইসরাফিল।
মঙ্গলবার (৬ মে) রাত ৯টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সংবলিত পোস্টার শেয়ার করে এ ঘোষণা দেন তিনি। পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন, “সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”
ঘোষণার পর নিজের অ্যাকাউন্টে আরও দুটি পোস্ট দেন তিনি। এক পোস্টে প্রশ্ন রেখে লেখেন, “কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে?” অন্য একটি পোস্টে তিনি বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ এবং উন্নত নগর হিসেবে গড়ে তুলব। পাশাপাশি আমার নগরী থাকবে রাজাকারমুক্ত—কথা দিলাম!”
জানা গেছে, নীলা ইসরাফিল সাবেক অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফ-এর ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজপথে সক্রিয় ছিলেন তিনি। ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের গড়া এনসিপিতে যোগ দেন। পরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন।
তবে দলীয় বিভিন্ন ইস্যুতে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় আলোচনায় আসেন নীলা। বিশেষ করে সাবেক শ্বশুর হাসান আরিফ ও এনসিপি নেতা সারোয়ার তুষার-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার পর ব্যাপক বিতর্ক তৈরি হয়। পরবর্তীতে গত বছরের ২৮ জুলাই তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন।
What's Your Reaction?