এবার যমুনা সেতু মহাসড়কে ঝরল আরও এক প্রাণ
ঈদকে ঘিরে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়ার মধ্যেই ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ মে) সকালে যমুনা সেতুগামী স্ট্যাক ইয়ার্ড বাইপাস সড়কে বালুবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত মোস্তাফিজুর রহমান (৩২) রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি মোটরসাইকেলে করে রংপুরের উদ্দেশে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্ট্যাক ইয়ার্ড বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা আরেক আরোহী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, একই দিনে ভোর প্রায় ৪টা ২০ মিনিটে যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সূত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি জানান, ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথ
ঈদকে ঘিরে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়ার মধ্যেই ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ মে) সকালে যমুনা সেতুগামী স্ট্যাক ইয়ার্ড বাইপাস সড়কে বালুবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত মোস্তাফিজুর রহমান (৩২) রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি মোটরসাইকেলে করে রংপুরের উদ্দেশে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্ট্যাক ইয়ার্ড বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা আরেক আরোহী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, একই দিনে ভোর প্রায় ৪টা ২০ মিনিটে যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সূত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি জানান, ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।