এবার হানিফ সংকেতের পরিচালনায় ইরফান-হিমি
টানটান উত্তেজনা আর হৃদয়ে দোলা দেওয়া সুরের মূর্ছনায় ফিরছেন জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেত। কেবল ‘ইত্যাদি’ দিয়ে নয়, জীবনঘনিষ্ঠ গল্পের নাটক দিয়েও তিনি বারবার জয় করেছেন দর্শকহৃদয়। এবারের ঈদের রাতকে আরও রঙিন করে তুলতে তিনি নিয়ে আসছেন রোমান্টিক-ড্রামা ঘরানার বিশেষ নাটক ‘ভালোবেসে অবশেষে’। পারিবারিক আবহে নির্মিত এই নাটকের গল্প আবর্তিত হয়েছে রানা ও নীলা নামের দুই তরুণ-তরুণীকে কেন্দ্র করে। গ্রামের একসাথেই বড় হওয়া এই দুই বন্ধুর মধ্যে ছোটবেলা থেকেই মিষ্টি ঝগড়া লেগেই থাকত। পড়াশোনার প্রয়োজনে নীলা এক সময় বিদেশে চলে যায়। দীর্ঘ সময় পর গ্রামে ফিরে আসার পর আবারও রানার সাথে তার দেখা হয় এবং এরপরই নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনী। নাটকটিতে রানা ও নীলা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ ও জান্নাতুল সুমাইয়া হিমি। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু এবং নূর এ আলম নয়নসহ অনেকে। নাটকটির সূচনা সংগীত লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং কণ্ঠ দিয়েছেন রাজীব। এর সুর করেছেন হানিফ সংকেত নিজেই এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। জানা
টানটান উত্তেজনা আর হৃদয়ে দোলা দেওয়া সুরের মূর্ছনায় ফিরছেন জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেত। কেবল ‘ইত্যাদি’ দিয়ে নয়, জীবনঘনিষ্ঠ গল্পের নাটক দিয়েও তিনি বারবার জয় করেছেন দর্শকহৃদয়। এবারের ঈদের রাতকে আরও রঙিন করে তুলতে তিনি নিয়ে আসছেন রোমান্টিক-ড্রামা ঘরানার বিশেষ নাটক ‘ভালোবেসে অবশেষে’।
পারিবারিক আবহে নির্মিত এই নাটকের গল্প আবর্তিত হয়েছে রানা ও নীলা নামের দুই তরুণ-তরুণীকে কেন্দ্র করে। গ্রামের একসাথেই বড় হওয়া এই দুই বন্ধুর মধ্যে ছোটবেলা থেকেই মিষ্টি ঝগড়া লেগেই থাকত। পড়াশোনার প্রয়োজনে নীলা এক সময় বিদেশে চলে যায়। দীর্ঘ সময় পর গ্রামে ফিরে আসার পর আবারও রানার সাথে তার দেখা হয় এবং এরপরই নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনী।
নাটকটিতে রানা ও নীলা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ ও জান্নাতুল সুমাইয়া হিমি।
এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু এবং নূর এ আলম নয়নসহ অনেকে। নাটকটির সূচনা সংগীত লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং কণ্ঠ দিয়েছেন রাজীব। এর সুর করেছেন হানিফ সংকেত নিজেই এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।
জানা গেছে, ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।
What's Your Reaction?