এমআইই পাথওয়েজ ও টেন মিনিট স্কুলের মধ্যে চুক্তি স্বাক্ষর

শিক্ষা, অ্যাকাডেমিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার লক্ষ্যে এমআইই পাথওয়েজ এবং টেন মিনিট স্কুল  একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।  ঢাকার ধানমন্ডিতে অবস্থিত এমআইই পাথওয়েজ ক্যাম্পাসে আয়োজিত এক আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তিটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে টেন মিনিট স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক, লিড (পার্টনারশিপ) কামরুল হাসান শুভ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অসীম আহসান। এমআইই পাথওয়েজ এবং এর মূল প্রতিষ্ঠান এমএইচ গ্লোবাল গ্রুপের প্রতিনিধিত্ব করেন চিফ কমার্শিয়াল অফিসার, জহিরুল ইসলাম, এমআইই পাথওয়েজ-এর কান্ট্রি ম্যানেজার এইচ এম শাহজালাল, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফারহান ফুয়াদ হাসান এবং এমএইচ গ্লোবাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আহসান মাহমুদ।   অনুষ্ঠানের অংশ হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আয়মান সাদিকের সাথে একটি ইন্টারঅ্যাক্টিভ সেশনে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান। এই আলোচনায় শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উন্নতি, ব্যক্তিগত দক্ষতা বিকাশ এবং ভবিষ্যতের ক্যারিয়ার গাইডলাইন বা সুযোগ নিয়ে দিক-নির

এমআইই পাথওয়েজ ও টেন মিনিট স্কুলের মধ্যে চুক্তি স্বাক্ষর
শিক্ষা, অ্যাকাডেমিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার লক্ষ্যে এমআইই পাথওয়েজ এবং টেন মিনিট স্কুল  একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।  ঢাকার ধানমন্ডিতে অবস্থিত এমআইই পাথওয়েজ ক্যাম্পাসে আয়োজিত এক আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তিটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে টেন মিনিট স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক, লিড (পার্টনারশিপ) কামরুল হাসান শুভ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অসীম আহসান। এমআইই পাথওয়েজ এবং এর মূল প্রতিষ্ঠান এমএইচ গ্লোবাল গ্রুপের প্রতিনিধিত্ব করেন চিফ কমার্শিয়াল অফিসার, জহিরুল ইসলাম, এমআইই পাথওয়েজ-এর কান্ট্রি ম্যানেজার এইচ এম শাহজালাল, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফারহান ফুয়াদ হাসান এবং এমএইচ গ্লোবাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আহসান মাহমুদ।   অনুষ্ঠানের অংশ হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আয়মান সাদিকের সাথে একটি ইন্টারঅ্যাক্টিভ সেশনে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান। এই আলোচনায় শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উন্নতি, ব্যক্তিগত দক্ষতা বিকাশ এবং ভবিষ্যতের ক্যারিয়ার গাইডলাইন বা সুযোগ নিয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠান চলাকালীন উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উচ্চশিক্ষার পথ সুগম করা, মেন্টরশিপ প্রোগ্রাম এবং উন্নত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষমতায়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে তাদের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow