এমওডিসি সৈনিক নেবে সেনাবাহিনী, এসএসসি পাসেই আবেদন
এমওডিসি সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটির অধীন রাজেন্দ্রপুর সেনানিবাসে এমওডিসি সৈনিক পদে (শুধুমাত্র পুরুষ প্রার্থী) ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী ৩ মে। চলবে আগামী ৩১ মে পর্যন্ত। নির্ধারিত জেলার উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৮৮০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথবাহিনী জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবেন। চলুন, একনজরে দেখে নিই বিজ্ঞপ্তিটি- প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী পদের নাম: এমওডিসি সৈনিক শিক্ষাগত যোগ্যতা (১) সাধারণ ট্রেড (GD)। এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ। (২) করণিক ট্রেড (CLK)। এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ। বয়স: ০১ জুলাই ২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। উচ্চতা: ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিবাহিত/ বিপত্নীক/ডিভোর্সি এই সংক্রান্ত কো
এমওডিসি সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটির অধীন রাজেন্দ্রপুর সেনানিবাসে এমওডিসি সৈনিক পদে (শুধুমাত্র পুরুষ প্রার্থী) ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী ৩ মে। চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
নির্ধারিত জেলার উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৮৮০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথবাহিনী জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবেন।
চলুন, একনজরে দেখে নিই বিজ্ঞপ্তিটি-

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: এমওডিসি সৈনিক
শিক্ষাগত যোগ্যতা
(১) সাধারণ ট্রেড (GD)। এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ।
(২) করণিক ট্রেড (CLK)। এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
বয়স: ০১ জুলাই ২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
উচ্চতা: ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিবাহিত/ বিপত্নীক/ডিভোর্সি এই সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রমাণ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬
What's Your Reaction?