এমন ভ্যাপসা গরম থাকবে কতদিন?

টানা চারদিন ধরে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকালও দেশের ১১ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। এছাড়া দেশজুড়ে ভ্যাপসা গরমও অব্যাহত রয়েছে। লাগাতার বৃষ্টি না হলে এই গরম কমার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ‌‘এখন তো বর্ষার আগ মুহূর্ত। এবার মৌসুমি বায়ু কিছুটা আগে প্রবেশের সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশের আগে সাধারণত বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যায়। এ সময় বাতাস ভারী ও আর্দ্র অনুভূত হয়, ফলে গরমের তীব্রতাও বেশি লাগে। তিনি আরও বলেন, বঙ্গোপসাগর থেকে উষ্ণ ও আর্দ্র বাতাস দেশের ভেতরে প্রবেশ করতে শুরু করলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ে। এর প্রভাবে ঘাম বেশি হয়, অস্বস্তিকর গরম অনুভূত হয়। লাগাতার বৃষ্টি না হলে ভ্যাপসা গরমের এই অনুভূতি থাকবে বলে জানান তিনি। এদিকে আজ বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির আভাস রয়েছে। তবে সাময়িক বৃষ্টি হলেও বৃষ্টি থেমে যাবার কিছুক্ষণ পর গরম আগের মতো অনুভূত হয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি জানান, প্রাক বর্ষা মৌসুমে

এমন ভ্যাপসা গরম থাকবে কতদিন?

টানা চারদিন ধরে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকালও দেশের ১১ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। এছাড়া দেশজুড়ে ভ্যাপসা গরমও অব্যাহত রয়েছে। লাগাতার বৃষ্টি না হলে এই গরম কমার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ‌‘এখন তো বর্ষার আগ মুহূর্ত। এবার মৌসুমি বায়ু কিছুটা আগে প্রবেশের সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশের আগে সাধারণত বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যায়। এ সময় বাতাস ভারী ও আর্দ্র অনুভূত হয়, ফলে গরমের তীব্রতাও বেশি লাগে।

তিনি আরও বলেন, বঙ্গোপসাগর থেকে উষ্ণ ও আর্দ্র বাতাস দেশের ভেতরে প্রবেশ করতে শুরু করলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ে। এর প্রভাবে ঘাম বেশি হয়, অস্বস্তিকর গরম অনুভূত হয়।

লাগাতার বৃষ্টি না হলে ভ্যাপসা গরমের এই অনুভূতি থাকবে বলে জানান তিনি। এদিকে আজ বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির আভাস রয়েছে।

তবে সাময়িক বৃষ্টি হলেও বৃষ্টি থেমে যাবার কিছুক্ষণ পর গরম আগের মতো অনুভূত হয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

তিনি জানান, প্রাক বর্ষা মৌসুমে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা কিছুটা কম হলেও মানুষের মাঝে অস্বস্তি বিরাজ করে। গায়ের ঘাম শুকাতে সময় লাগে। টানা বৃষ্টি হলে এই গরম অনেকটা কমে আসে।

আরএএস/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow