এমপি টিলায় মিলল সাবেক ইউপি সদস্যের মরদেহ
নরসিংদী রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আমির হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীর ধরাভাঙ্গা এলাকার এমপি টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমির হোসেন (৪৩) রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজৌপুর গ্রামের বাসিন্দা। তবে ছোটবেলা থেকেই তিনি বাঁশগাড়ি ইউনিয়নের দিগল্যাকান্দি গ্রামে বসবাস করতেন। সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, উদ্ধার হওয়া মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন অংশে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ধরাভাঙ্গার নদী তীরবর্তী এমপি টিলা থেকে আমির হোসেনকে উদ্ধার করি। পরে জানতে পারি, নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ি থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে এমপি টিলায় ফেলে গেছে। মরদেহের সুরতাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আমির হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীর ধরাভাঙ্গা এলাকার এমপি টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আমির হোসেন (৪৩) রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজৌপুর গ্রামের বাসিন্দা। তবে ছোটবেলা থেকেই তিনি বাঁশগাড়ি ইউনিয়নের দিগল্যাকান্দি গ্রামে বসবাস করতেন।
সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, উদ্ধার হওয়া মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন অংশে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ধরাভাঙ্গার নদী তীরবর্তী এমপি টিলা থেকে আমির হোসেনকে উদ্ধার করি। পরে জানতে পারি, নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ি থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে এমপি টিলায় ফেলে গেছে। মরদেহের সুরতাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
What's Your Reaction?