এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

সারাদেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং এবতেদায়ি ও কওমি মাদরাসার সঠিক সংখ্যা ও শিক্ষার্থীর পরিসংখ্যান জাতীয় সংসদে প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি এমপিওবিহীন ডিগ্রি কলেজগুলোকে শর্তসাপেক্ষে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য গোলাম রছুলের পৃথক দুটি প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব গুরুত্বপূর্ণ তথ্য ও নীতিগত সিদ্ধান্তের কথা তুলে ধরেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এদিন প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। নন-এমপিও ডিগ্রি কলেজগুলোর এমপিওভুক্তির পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, সরকারের পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, আগামীতে সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে এবং এমপিওভুক্তির নির্ধারিত সব শর্ত পূরণ সাপেক্ষে এমপিওবিহীন ডিগ্রি কলেজগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশের ডিগ্রি কলেজগুলোর বর্তমান চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ব্যানব

এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

সারাদেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং এবতেদায়ি ও কওমি মাদরাসার সঠিক সংখ্যা ও শিক্ষার্থীর পরিসংখ্যান জাতীয় সংসদে প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি এমপিওবিহীন ডিগ্রি কলেজগুলোকে শর্তসাপেক্ষে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য গোলাম রছুলের পৃথক দুটি প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব গুরুত্বপূর্ণ তথ্য ও নীতিগত সিদ্ধান্তের কথা তুলে ধরেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এদিন প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

নন-এমপিও ডিগ্রি কলেজগুলোর এমপিওভুক্তির পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, সরকারের পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, আগামীতে সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে এবং এমপিওভুক্তির নির্ধারিত সব শর্ত পূরণ সাপেক্ষে এমপিওবিহীন ডিগ্রি কলেজগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশের ডিগ্রি কলেজগুলোর বর্তমান চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ব্যানবেইসের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ১,০৫০টি একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত ডিগ্রি পাস কলেজ এবং ৬৯৮টি একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত ডিগ্রি সম্মান কলেজ রয়েছে। এর মধ্যে ১,০৫৬টি ডিগ্রি পর্যন্ত এমপিওভুক্ত কলেজ রয়েছে।

এমওএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow