এলো হাতেনাতে পরকীয়া ধরার নতুন কায়দা 

‘ডিভোর্স ডাস্ট’। নাম শুনে বিশেষ কিছু মনে হলেও, এটি আসলে কোনো আলাদা রাসায়নিক পদার্থ নয়। এটি সাধারণ বডি গ্লিটার, শিমার স্প্রে বা চকচকে লোশন, যা সাজগোজে ব্যবহৃত হয়। এই গ্লিটার খুব হালকা হওয়ায় সামান্য স্পর্শেই অন্যের শরীর বা পোশাকে লেগে যায় এবং সহজে দূর করা যায় না। এই বৈশিষ্ট্যকেই কাজে লাগিয়ে অনেকে অবিশ্বাসী সঙ্গীকে ধরার কৌশল হিসেবে ব্যবহার করছেন। ধারণা করা হয়, এই ট্রেন্ডের শুরু এক বিদেশি নারীর অভিজ্ঞতা থেকে। তিনি জানান, সন্দেহজনক কারও সঙ্গে দেখা করতে গেলে শরীরে গ্লিটার ব্যবহার করলে ঘনিষ্ঠতার সময় তা অপর ব্যক্তির পোশাকে লেগে যায়। পরে সেই ব্যক্তি বাড়ি ফিরলে গ্লিটার দেখে তার সঙ্গী সহজেই সন্দেহ করতে পারেন। বর্তমানে অনেকেই ডেটে যাওয়ার আগে কাঁধ বা গলার কাছে এই গ্লিটার ব্যবহার করছেন। তাদের মতে, এটি এক ধরনের ‘সত্য উন্মোচনকারী’ কৌশল, যা প্রতারণা ধরতে সহায়ক। বিশ্লেষকদের মতে, এই ট্রেন্ড ভাইরাল হওয়ার পেছনে দুটি কারণ রয়েছে। একদিকে এটি সাধারণ মেকআপের অংশ হওয়ায় সন্দেহ জাগায় না, অন্যদিকে গ্লিটার দেখতে আকর্ষণীয় হওয়ায় ব্যবহারেও স্বাচ্ছন্দ্য থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কের সমস্যার সমাধানে এমন কৌশল

এলো হাতেনাতে পরকীয়া ধরার নতুন কায়দা 

‘ডিভোর্স ডাস্ট’। নাম শুনে বিশেষ কিছু মনে হলেও, এটি আসলে কোনো আলাদা রাসায়নিক পদার্থ নয়। এটি সাধারণ বডি গ্লিটার, শিমার স্প্রে বা চকচকে লোশন, যা সাজগোজে ব্যবহৃত হয়।

এই গ্লিটার খুব হালকা হওয়ায় সামান্য স্পর্শেই অন্যের শরীর বা পোশাকে লেগে যায় এবং সহজে দূর করা যায় না। এই বৈশিষ্ট্যকেই কাজে লাগিয়ে অনেকে অবিশ্বাসী সঙ্গীকে ধরার কৌশল হিসেবে ব্যবহার করছেন।

ধারণা করা হয়, এই ট্রেন্ডের শুরু এক বিদেশি নারীর অভিজ্ঞতা থেকে। তিনি জানান, সন্দেহজনক কারও সঙ্গে দেখা করতে গেলে শরীরে গ্লিটার ব্যবহার করলে ঘনিষ্ঠতার সময় তা অপর ব্যক্তির পোশাকে লেগে যায়। পরে সেই ব্যক্তি বাড়ি ফিরলে গ্লিটার দেখে তার সঙ্গী সহজেই সন্দেহ করতে পারেন।

বর্তমানে অনেকেই ডেটে যাওয়ার আগে কাঁধ বা গলার কাছে এই গ্লিটার ব্যবহার করছেন। তাদের মতে, এটি এক ধরনের ‘সত্য উন্মোচনকারী’ কৌশল, যা প্রতারণা ধরতে সহায়ক।

বিশ্লেষকদের মতে, এই ট্রেন্ড ভাইরাল হওয়ার পেছনে দুটি কারণ রয়েছে। একদিকে এটি সাধারণ মেকআপের অংশ হওয়ায় সন্দেহ জাগায় না, অন্যদিকে গ্লিটার দেখতে আকর্ষণীয় হওয়ায় ব্যবহারেও স্বাচ্ছন্দ্য থাকে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কের সমস্যার সমাধানে এমন কৌশলের বদলে পারস্পরিক বিশ্বাস ও খোলামেলা যোগাযোগই বেশি কার্যকর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow