এসআইবিএলের প্রশাসকসহ ৫ কর্মকর্তা প্রত্যাহার
সংকটাপন্ন পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা দায়িত্ব নেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) পিএলসিতে নিয়োজিত প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাশারসহ কেন্দ্রীয় ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, প্রশাসক মো. আবুল বাশারের পাশাপাশি দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন আসাদুল মোস্তফা, ড. মোহাম্মদ বজলুল করিম, রওশন আক্তার এবং হাম্মাদা আব্দুল আতিক। তারা প্রশাসকের সহায়ক হিসেবে এসআইবিএলের পুনর্গঠন, প্রশাসনিক তদারকি এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শেষ হওয়ায় প্রশাসকদের দায়িত্বের প্রয়োজনীয়তা আর নেই। সে কারণে ধাপে ধাপে তাদের প্রত্যাহার করা হচ্ছে। আগামী ১৫ আগস্টের মধ্যে অন্য প্রশাসকদেরও প
সংকটাপন্ন পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা দায়িত্ব নেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) পিএলসিতে নিয়োজিত প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাশারসহ কেন্দ্রীয় ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, প্রশাসক মো. আবুল বাশারের পাশাপাশি দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন আসাদুল মোস্তফা, ড. মোহাম্মদ বজলুল করিম, রওশন আক্তার এবং হাম্মাদা আব্দুল আতিক। তারা প্রশাসকের সহায়ক হিসেবে এসআইবিএলের পুনর্গঠন, প্রশাসনিক তদারকি এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শেষ হওয়ায় প্রশাসকদের দায়িত্বের প্রয়োজনীয়তা আর নেই। সে কারণে ধাপে ধাপে তাদের প্রত্যাহার করা হচ্ছে। আগামী ১৫ আগস্টের মধ্যে অন্য প্রশাসকদেরও প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হবে।
সূত্র আরও জানায়, এরই মধ্যে এক্সিম ব্যাংক থেকেও প্রশাসক প্রত্যাহার করা হয়েছে। একইভাবে একীভূত হওয়া অন্য ব্যাংকগুলো থেকেও পর্যায়ক্রমে প্রশাসক ও তাদের সঙ্গে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ফিরিয়ে নেওয়া হবে।
তবে প্রশাসক প্রত্যাহার করা হলেও নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রমের ওপর বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রক তদারকি ও নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
গত বছরের ব্যাংক খাতের অস্থিরতার পর আর্থিকভাবে দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিয়েছিল।
সম্প্রতি নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা দায়িত্ব গ্রহণের পর পুনর্গঠন কার্যক্রম নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এর ধারাবাহিকতায় প্রশাসকদের দায়িত্ব সমাপ্ত হওয়ায় তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রশাসক না থাকলেও নতুন ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
ইএআর/এমএএইচ/
What's Your Reaction?